বাসন্তীতে গুলি করে খুন তৃণমূল সমর্থককে

শুট আউটের ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী (Basanti)-তে। জানা গিয়েছে, বাসন্তীতে গুলি করে খুন করা হল তৃণমূল (TMC) কর্মীকে। বাজার থেকে ফেরার পথে তাঁকে গুলি করা হয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
TMC

শুট আউটের ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী (Basanti)-তে। জানা গিয়েছে, বাসন্তীতে গুলি করে খুন করা হল তৃণমূল (TMC) কর্মীকে। বাজার থেকে ফেরার পথে তাঁকে গুলি করা হয়েছে বলে খবর। 

মৃতের নাম আলম গাজির বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তৃণমূল কর্মীর বুকে গুলি করা হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আলম গাজির। স্থানীয় পুলিশ সূত্রে খবর, প্রায় ৪ থেকে  রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। 

   

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ‘আজ সকালে বাসন্তী পিএস-এর অধীনে ভরতপুর বাজারে দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়ার পরে এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হন। আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এ পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে।’ 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।