Digha: দিঘায় মৃত্যু কলকাতার পর্যটকের! অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু

কলকাতার এক পর্যটকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল দিঘাতে (Digha)। ঘটনাটি শুক্রবার রাতের এবং নিউ দিঘার এক হোটেলের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে নিউ দিঘার হোটেলের…

কলকাতার এক পর্যটকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল দিঘাতে (Digha)। ঘটনাটি শুক্রবার রাতের এবং নিউ দিঘার এক হোটেলের।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে নিউ দিঘার হোটেলের তিন তলা থেকে নীচে পড়ে যান ৫১-বছর বয়সের অর্পণ। ঘটনাটি ঘটে রাত ১০ টা নাগাদ। হোটেলের বিল্ডিং থেকে নীচে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন ওই যুবক। আহত হয়ে মুখ, কান ও নাক দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়, ফলে রক্তে ভেসে যায় পুরো ঘটনাস্থল।

Advertisements

অর্পণবাবুর ছেলে অর্ক মিত্র তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে (Digha State General Hospital) নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। অর্পণবাবু পরিবারের সঙ্গে দিঘায় ঘুরতে এসেছিলেন।

জানা গিয়েছে মৃত যুবকের বাড়ি কলকাতার পাটুলি থানার (Patuli Police Station) অন্তর্গত বৈষ্ণবঘাটা (Baishnabghata) এলাকায়। এখনও স্পষ্ট নয় কীভাবে পড়ে গেলেন তিনি তিন তলা থেকে। এখনও রয়েছে ধোঁয়াশা। পরিবারের লোকজনও স্পষ্টভাবে বলতে পারছেন না কীভাবে তিনি পড়ে গেলেন। ঘুরতে এসে এমন ঘটনায় ভেঙে পড়েছেন তারা। এমন পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না।

ঘটনার তদন্ত শুরু করেছে দিঘা মোহনা উপকূল থানার পুলিশ। (Digha Mohona Coastal Police) অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। কথা বলা হচ্ছে পরিবারের লোকজনের সঙ্গে।