কলকাতা: বাংলার রাজনৈতিক ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব ব্রিগেডে। আর এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে আজ মঞ্চে উপস্থিত হয়েছেন দেশের একঝাঁক শীর্ষ জননেতা।
মঞ্চে উপস্থিত একঝাঁক মুখ্যমন্ত্রী
শুভেন্দুর রাজকীয় অভিষেকে যোগ দিতে আজ গড়ের মাঠে হাজির হয়েছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তালিকায় রয়েছেন-
- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
- অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
- অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।
- ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
- দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।
- বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি।
- মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ।
উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রিসভার হেভিওয়েটরা
দিল্লির ক্ষমতার অলিন্দ থেকে আজ কলকাতায় উড়ে এসেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। মঞ্চে রয়েছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি এবং শিবরাজ সিংহ চৌহান।
অন্যান্য বিশিষ্ট অতিথি
মঞ্চে দেখা গিয়েছে এনসিপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল পটেলকে। এছাড়াও রাজ্য বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল এবং বাংলার প্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তীও মঞ্চের শোভা বাড়িয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক মঞ্চে এতজন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতি প্রমাণ করছে যে বাংলার এই পরিবর্তনকে সর্বভারতীয় ক্ষেত্রে কতটা গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির।




















