দিল্লিতে বিজেপি নেতার সঙ্গে গোপন বৈঠক করলেন তৃণমূলের তিন সাংসদ

সোমবার গভীর রাতে দিল্লিতে (Delhi) এক হেভিওয়েট বিজেপি নেতার সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিনজন সাংসদের গোপন বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি সূত্রে…

TMC braces for setback as two Rajya Sabha MPs may exit

সোমবার গভীর রাতে দিল্লিতে (Delhi) এক হেভিওয়েট বিজেপি নেতার সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিনজন সাংসদের গোপন বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে, লোকসভার পর এবার রাজ্যসভাতেও তৃণমূল কংগ্রেস বড় ধরনের ভাঙনের মুখে পড়তে পারে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে, তবুও রাজনৈতিক জল্পনা থামছে না।

সূত্রের খবর অনুযায়ী, দিল্লির (Delhi) একটি নির্দিষ্ট স্থানে গভীর রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির এক হেভিওয়েট নেতা এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিনজন সাংসদ, যাদের নিয়ে দলের অভ্যন্তরে কিছুদিন ধরেই অসন্তোষের গুঞ্জন শোনা যাচ্ছিল। বৈঠকের বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও রাজনৈতিক মহলের অনুমান, এটি দলবদল ও ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়েই আলোচনা হতে পারে।