Anubrata Mondal: বুক ধড়ফড়ানি নিয়ে কলকাতায় আসবেন অনুব্রত? তৃণমূলে চিন্তা বাড়ছে

গোরু পাচারকাণ্ডে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করবে সিবিআই৷ কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনুব্রত মণ্ডল কি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন? প্রশ্ন উঠতে শুরু করেছে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Iron Man Anubrata Mondal will go to CBI cave again in cattle smuggling case

গোরু পাচারকাণ্ডে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করবে সিবিআই৷ কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনুব্রত মণ্ডল কি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন? প্রশ্ন উঠতে শুরু করেছে।

Anubrata Mandal

   

গত বুধবারই গোরু পাচার মামলায় জোড়া অভিযান চলে ইডি ও সিবিআই। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডল, কেরিম সহ একাধিক জনের বাড়িতে তল্লাশি চলে৷ ১৭ লক্ষ টাকা উদ্ধার করেছে সিবিআইয়ের আধিকারিকরা। উদ্ধার করা হয় একাধিক মোবাইল ফোন। অভিযুক্তরা প্রত্যকেই অনুব্রতর ঘনিষ্ঠ বলে জানতে পেরেছে সিবিআই। এরপরেই তাকে সোমবার তলব করা হয়েছে।

anubrata Mandal
File Picture

সিবিআই সূত্রে খবর, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছে সিবিআই৷ সেইসঙ্গে সিবিআইয়ের তরফে গরুপাচারের রুট খুঁজে বের করেছে সিবিআই আধিকারিকরা৷ সেই সমস্ত কিছুকে সামনে রেখেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। বীরভূমের ওপর দিয়ে কীভাবে গোরু পাচার হত, গরু পাচারের সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনও যোগ রয়েছে কিনা, সবটা জানতে চায় সিবিআই।

anubrata mondal

<

p style=”text-align: justify;”>তার আগে প্রশ্ন, আজ কি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন অনুব্রত নাকি এবারেও হাজিরা এড়িয়ে যাবেন। তিনি? অবশ্য উত্তর মিলবে দুপুরেই এর আগেও সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার নাম করে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এবারেও তাই হবে না তো। তবে একবার নিজে থেকেই তিনি সিবিআই জেরার মুখোমুখি হন। এবার কী হবে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।