BJP: হুগলির বিজেপি নেতার দেহ মিলল নদিয়ায়, আত্মঘাতী নাকি খুন?

কল্যাণীর হোটেলে বিজেপি (BJP) নেতার ঝুলন্ত দেহ ঘিরে দুটি প্রশ্ন পুলিশের কাছে খুন নাকি আত্মহত্যা ? ময়নাতদন্ত থেকেই এই প্রশ্নের উত্তর মিলবে। সেই ভিত্তিতে হবে তদন্তের পরবর্তী পর্ব। ...

By Rana Das

Published:

Follow Us
suicide

কল্যাণীর হোটেলে বিজেপি (BJP) নেতার ঝুলন্ত দেহ ঘিরে দুটি প্রশ্ন পুলিশের কাছে খুন নাকি আত্মহত্যা ? ময়নাতদন্ত থেকেই এই প্রশ্নের উত্তর মিলবে। সেই ভিত্তিতে হবে তদন্তের পরবর্তী পর্ব। মৃতের নাম সুদীপ ঘোষ।

প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি হুগলির ধনিয়াখালির বাসিন্দা। কী কারণে তিনি নদিয়ার কল্যাণীতে গিয়েছিলেন তা স্পষ্ট নয়। যে হোটেলে তাঁর ঝুলন্ত দেহ মিলেছে সেখানে গত তিন দিন ধরে থাকছিলেন বিজেপির এই নেতা।

   

হুগলির ধনিয়াখালির বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। হোটেলে তাঁর ঘরেই মিলেছে ঝুলন্ত দেহ। তিনি ধনিয়াখালির ২ নম্বর অঞ্চলে বিজেপির মণ্ডল সভাপতি। রবিবার তার দেহ উদ্ধার হয় কল্যাণীর বুদ্ধপার্কের কাছে একটি হোটেলে। মৃতের আত্মীয়দের দাবি, সুদীপের মৃত্যুর সঙ্গে রহস্য জড়িয়ে রয়েছে।

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন সুদীপ ঘোষ। তিনি আক্রান্ত হয়েছিলেন। তাঁর রহস্যজনক মৃত্যুতে হুগলি জেলা বিজেপির অনেকেই বলছেন খুন করা হয়েছে সুদীপকে। নদিয়া জেলা বিজেপির নেতাদের সাথেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.