বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতা: শনিবাসরীয় দুপুরে ব্রিগেডের মাঠে রচিত হলো নতুন ইতিহাস। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার কানায় কানায় পূর্ণ…

Suvendu Adhikari Oath Ceremony

কলকাতা: শনিবাসরীয় দুপুরে ব্রিগেডের মাঠে রচিত হলো নতুন ইতিহাস। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার কানায় কানায় পূর্ণ ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে তাঁকে মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর.এন রবি।

ঐতিহাসিক শপথগ্রহণের মূল বিষয়গুলি

স্বাধীনতার পর এই প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এল গেরুয়া শিবির। আর সেই প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন শান্তিকুঞ্জের মেজো ছেলে। বাংলার রাজনৈতিক ইতিহাসে নবম মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিক সর্বোচ্চ পদের দায়িত্বভার গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী।

   

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ভিভিআইপি অতিথিদের উপস্থিতিতে এদিন মেগা মঞ্চে রাজ্যপাল আর.এন রবির কাছে শপথবাক্য পাঠ করেন তিনি।

শপথবাক্য পাঠ শেষ হতেই উল্লাসে ফেটে পড়ে গোটা ব্রিগেড ময়দান। রাজ্যপালের উপস্থিতিতে এই আনুষ্ঠানিক শপথগ্রহণের মধ্যে দিয়েই বাংলায় আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন ডাবল ইঞ্জিন সরকার।