অবশেষে জেলমুক্তি! হাইকোর্টে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর শান্তিপ্রসাদের

কলকাতা: এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ কারাবাসের পর অবশেষে জামিন পেলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত…

Shantiprasad Singh gets bail

কলকাতা: এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ কারাবাসের পর অবশেষে জামিন পেলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ইডির দায়ের করা মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে সিবিআই-এর মামলাতেও তিনি জামিন পেয়েছিলেন। ফলে ইডির এই জামিন পাওয়ার পর তাঁর জেলমুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না।

জামিনের শর্তাবলি

শান্তিপ্রসাদ সিংহের জামিন মঞ্জুর করলেও আদালত বেশ কিছু কড়া শর্ত আরোপ করেছে। আদালত জানিয়েছে, ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর করা হয়েছে। তিনি নিজের এলাকার বাইরে যেতে পারবেন না। তাঁর পাসপোর্ট তদন্তকারী সংস্থার কাছে জমা রাখতে হবে। দুটি সচল ফোন নম্বর তদন্তকারী অফিসার এবং স্থানীয় থানায় দিয়ে রাখতে হবে, যাতে প্রয়োজনে যোগাযোগ করা সম্ভব হয়। কোনোভাবেই তথ্যপ্রমাণ নষ্ট করা বা সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করা যাবে না।

   

প্রেক্ষাপট Shantiprasad Singh gets bail

নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিংহকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই। পরে আর্থিক তছরুপের অভিযোগে ইডিও তাঁকে হেফাজতে নেয়। কয়েকমাস আগে সিবিআই-এর দায়ের করা মামলায় তিনি জামিন পেলেও, ইডির মামলায় জেল হেফাজতেই ছিলেন। শুক্রবার উচ্চ আদালতের এই রায়ের ফলে দীর্ঘ সময় পর জেলের বাইরে বেরোতে চলেছেন এসএসসির এই প্রাক্তন কর্তা।

তদন্তকারী সংস্থাগুলির দাবি ছিল, নিয়োগ প্রক্রিয়ায় শান্তিপ্রসাদ সিংহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে তাঁর আইনজীবীরা বারংবার দাবি করেছেন, দীর্ঘ সময় ধরে জেল হেফাজতে থাকা এবং তদন্তে সহযোগিতার নিরিখে তাঁর জামিন পাওয়া উচিত। অবশেষে শুক্রবার সেই আবেদনে সাড়া দিল আদালত।