ভোট সন্ত্রাসের বলি এবার সাগরদিঘির কংগ্রেস কর্মী

রাজ্যে ফে্র ভোট সন্ত্রাসের বলে এক। বুধবার সকালে কংগ্রেস কর্মী রাজেশ শেখের মৃত্যু হল কলকাতার হাসপাতালে। মৃত রাজেশ শেখ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির কিসমত গাদি এলাকার কংগ্রেস কর্মী। শনিবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
congress

রাজ্যে ফে্র ভোট সন্ত্রাসের বলে এক। বুধবার সকালে কংগ্রেস কর্মী রাজেশ শেখের মৃত্যু হল কলকাতার হাসপাতালে। মৃত রাজেশ শেখ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির কিসমত গাদি এলাকার কংগ্রেস কর্মী।

শনিবার ভোটের দিন কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন রাজেশ। রাজেশকে প্রথমে সাগরদিঘি ও পরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ, বুধবার সকালেই সেখানেই মৃত্যু হয়েছে রাজেশের।

   

রাজ্যে পঞ্চায়েতের দিন ঘোষণার পর থেকেই ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে গ্রাম বাংলার পরিস্থিতি। পঞ্চায়েতের মনোনয়নকে কেন্দ্র করে শুরু হয় অশান্তি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে রাজনৈতিক হিংসার ঘটনা। আসে মৃত্যুর খবর। ভাঙড় হয়ে ওঠে সংঘর্ষের হটস্পট।

গত ৮ জুলাই শনিবার ছিল এক দফায় ২২ টি জেলার পঞ্চায়েত নির্বাচন। ভোট প্রক্রিয়ার আগে থেকেই শুরু হয় মৃত্যুমিছিল। পঞ্চায়েত পুনর্নির্বাচনের (১০ জুলাই) অব্যাহত থাকে সেই একই পরিস্থিতি। এবং গতকাল শুরু হয়েছে পঞ্চায়েত গণনা এবং তাতেও ফের ঝরেছে প্রাণ। গতকাল রাতে ফের উত্তপ্ত ভাঙড়, মৃত আরও ৩। আজ গণনার দ্বিতীয় দিনে মৃতের সংখ্যা ৪৪। মনোনয়ন এর শুরু থেকে আজ অবধি (গত ৩৫ দিনে) রাজ্যে ভোটের বলি ৪৪!

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google