পুরিগেটে দিলীপ ঘোষের আগমনে রাজনৈতিক উত্তাপ চরমে, তীব্র বিক্ষোভ

খড়্গপুরের পুরিগেট এলাকায় বিজেপি নেতা দিলীপ ঘোষকে (Dilip Ghosh)  ঘিরে ব্যাপক ক্ষোভ এবং বিক্ষোভের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এলাকার বাসিন্দারা প্রধান নেতার কনভয় ঘিরে বিক্ষোভ দেখান এবং এমনকি তার ...

By Suparna Parui

Published:

Follow Us
Dilip Ghosh’s Arrival in Purighat Triggers Massive Political Unrest

খড়্গপুরের পুরিগেট এলাকায় বিজেপি নেতা দিলীপ ঘোষকে (Dilip Ghosh)  ঘিরে ব্যাপক ক্ষোভ এবং বিক্ষোভের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এলাকার বাসিন্দারা প্রধান নেতার কনভয় ঘিরে বিক্ষোভ দেখান এবং এমনকি তার গাড়ি ভাঙচুরের চেষ্টা পর্যন্ত করা হয়। স্থানীয়রা অভিযোগ করেছে, রাস্তায় বাধা সৃষ্টি করার পাশাপাশি পথও অবরোধ করার চেষ্টা চালানো হয়েছে।

এই উত্তেজনার মূল কারণ হিসেবে এলাকাবাসীরা ভোটের সময় বিএনপি শাসিত এলাকায় নেতাদের অনুপস্থিতি তুলে ধরেছেন। এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, রেলের নোটিশ জারি থাকা সত্ত্বেও পূর্বে একদিনও কোনো বিজেপি নেতা বা কর্মী উপস্থিত ছিলেন না। সেই কারণে হঠাৎ ভোটের সময় দিলীপ ঘোষের (Dilip Ghosh)  আগমনকে কেন্দ্র করে ক্ষোভ আরও বাড়ে। শুধু দিলীপ ঘোষ নয়, তার সঙ্গে থাকা বিজেপি কর্মী ও সমর্থকদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। বিক্ষোভের সময় এলাকায় ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা যায়, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

   

প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে যখন দিলীপ ঘোষের (Dilip Ghosh)  কনভয় এলাকা দিয়ে যাচ্ছিল, তখন পথের দু’পাশে সমর্থক ও প্রতিবাদীরা অবস্থান নেন। সমর্থকরা বিজেপি কর্মীদের স্লোগান দিতে থাকলেও, এলাকার সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরা প্রতিবাদ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায়, যেখানে পুলিশকে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। পুরিগেটের 27 নং ওয়ার্ডে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রশাসনকে কার্যত তৎপর হতে হয়। পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে এবং কনভয়কে নিরাপদে পার করার জন্য রুট পরিবর্তনের পদক্ষেপ নিতে হয়। এছাড়াও, স্থানীয় প্রশাসন এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানায়।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google