Purba Bardhaman: ফের রাজ্যে দেনার দায়ে কৃষক আত্মঘাতী

ঝড়ে নষ্ট হয়ে গেছে ধান। আলু ফলনে হয়েছে ব্যাপক ক্ষতি। দেনার দানে আত্মহত্যা করলেন কৃষক। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনার ঘটনা। মৃত কৃষকের নাম খোকন বাগ। চলতি বছর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Farmers suffered

ঝড়ে নষ্ট হয়ে গেছে ধান। আলু ফলনে হয়েছে ব্যাপক ক্ষতি। দেনার দানে আত্মহত্যা করলেন কৃষক। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনার ঘটনা। মৃত কৃষকের নাম খোকন বাগ।

চলতি বছর জমিতে ধান এবং আলু ফলিয়েছিলেন তিনি। জমি বন্ধক রেখে ৮০ হাজার টাকা নিয়েছিলেন। দু’বার ফলন নষ্ট হয়ে যেতেই আর্থিক লোকসানের মুখোমুখি হন। ঋণ পরিশোধ করতে না পেরে চিন্তায় ছিলেন তিনি। শনিবার সকালেই ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় খোকন বাগের।

   

পরিবারের তরফে দাবি করা হচ্ছে, চাষে ব্যাপক ক্ষতি হতেই ঋণশোধ করবেন কীভাবে? তা নিয়ে চিন্তা থেকে আত্মহত্যা করেছেন।

কিছুদিন আগেই ঋণের টাকা মেটাতে না পেরে কালনায় বিষপান করে মৃত্যু হয় গণেশ ঘোষ নামে ৬৮ বছরের এক কৃষকের।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google