শিশুমন থেকে মায়ের প্রতি ভালোবাসা বাড়িয়ে তুলতে মাতৃপুজন ভারত সেবাশ্রমে

মহিষাদল, ২৫ মার্চ: বর্তমান সময়ে মা বাবার সাথে ছেলে মেয়ের দূরত্বের ছবি প্রায়শই সামনে আসছে।মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে ছেলে মেয়েরা তাদের মতো আনন্দে দিন কাটাচ্ছে। এই আবহে মা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মহিষাদল, ২৫ মার্চ: বর্তমান সময়ে মা বাবার সাথে ছেলে মেয়ের দূরত্বের ছবি প্রায়শই সামনে আসছে।মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে ছেলে মেয়েরা তাদের মতো আনন্দে দিন কাটাচ্ছে। এই আবহে মা বাবা সাথে ছেলে মেয়েদের সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে শিশুমন থেকে তাঁদের ভালোবাসার জন্য ভারত সেবাশ্রম সংঘ মহিষাদল শাখায় বাসন্তী দুর্গাপূজা উপলক্ষে মহা সপ্তমীর সকালে জন্মদাত্রী “মাতৃপুজন” অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাসন্তী পুজোর প্রাক্কালে মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে অনন্য উদ্যোগ গ্রহণ করে মহিষাদল ভারত সেবাশ্রম। এদিন প্রায় ৯০ জন মাকে তাদের ছেলে মেয়েরা পুজো করে। মায়ের পা ধুয়েমুছে, ফুলের মালা পরিয়ে মিষ্টান্ন সহ বিভিন্ন ধরনের ফল সহযোগে মায়েদের পুজো করেন। মায়েরা তাদের ছেলে মেয়েদের আর্শীবাদ করেন।

   

সুমিতা বেরা, চন্দ্রবতী দাস ও শুভ্রা সাহা মায়েরা বলেন, ” বর্তমান সময়ে এই ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। সমাজে যেভাবে মা বাবাদের অবহেলা করার ঘটনা ঘটছে তাতে করে শিশুমন থেকেই মা বাবার প্রতি ভালোবাসা জন্মাবে। এই ধরনের অনুষ্ঠান আরও বেশি বেশি করার প্রয়োজনীয়তা রয়েছে।”

মহিষাদল ভারত সেবাশ্রমের স্বামী মুক্তেশ্বরানন্দ জানান, ” আমরা প্রতিমার পুজোর পাশাপাশি প্রতি মায়ের পুজোর মাধ্যমে মা ও ছেলে মেয়েদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। মা বাবাদের যাতে বৃদ্ধাশ্রমে যেতে না হয় তার জন্য আমাদের এই প্রয়াস।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google