Darjeeling: বাগডোগরা বিমানবন্দর থেকেই বাস যাবে দার্জিলিং

দার্জিলিং (Darjeeling) পর্যটন বিভাগের তরফে মিনি বাস পরিষেবা শুরু হল বাগডোগরা বিমানবন্দর থেকে। আর বাড়তি গাড়ি ভাড়া দিতে হবে না পর্যটকদের। দার্জিলিং ঘুরতে আসা পর্যটকদের এবার খরচ কমবে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bagdogra Airport to Darjeeling

দার্জিলিং (Darjeeling) পর্যটন বিভাগের তরফে মিনি বাস পরিষেবা শুরু হল বাগডোগরা বিমানবন্দর থেকে। আর বাড়তি গাড়ি ভাড়া দিতে হবে না পর্যটকদের। দার্জিলিং ঘুরতে আসা পর্যটকদের এবার খরচ কমবে অনেকটা। যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে পর্যটন বিভাগ দুটি মিনি বাস পরিষেবা চালু হয়েছে।

বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, করোনা মহামারীর আগে সরকারী বাসগুলি পর্যটকদের জন্য চলাচল করত। পুনরায় এই বাস পরিষেবা চালু হয়েছে। দুটি মিনিবাস চলছে। একটি বাসে মোট ১২ জন যাত্রী একসাথে যেতে পারবেন বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং। টিকিট পাওয়া যাবে এয়ারপোর্টের ভিতরের কাউণ্টারে। একটি টিকিটের দাম চারশো পঞ্চাশ টাকা।

   

বাগডোগরা উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। প্রতিদিন বহু ভ্রমণকারী এবং বিদেশী পর্যটক বাগডোগরা বিমানবন্দরে আসেন। বেশিরভাগ পর্যটক বাগডোগরা বিমানবন্দরে আসেন দার্জিলিং সহ পাহাড় তরাই এবং ডুয়ার্সে যান।

গত কয়েক মাস ধরে বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং যাওয়ার টুরিস্ট ট্যাক্সি সহ অন্যান্য যানবাহন নিয়ে নানা অভিযোগ আসছিল। এই কারনেই এই দুটি বাস ফের চালু করা হয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google