এলিয়ান্দ্রো ইস্যুতে লুকোচুরি মানসিকতা ইস্টবেঙ্গলের

ইতিমধ্যে এলিয়ান্দ্রো ডস স্যান্টোসের (Eleandro) বিকল্প পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি। চোট আঘাতে জর্জরিত এলিয়ান্দ্রো কখনই লাল-হলুদ (East Bengal ) শিবিরিকে ভরসা জোগাতে পারেনি। লাল-হলুদ ভক্তরা…

Eleandro

ইতিমধ্যে এলিয়ান্দ্রো ডস স্যান্টোসের (Eleandro) বিকল্প পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি। চোট আঘাতে জর্জরিত এলিয়ান্দ্রো কখনই লাল-হলুদ (East Bengal ) শিবিরিকে ভরসা জোগাতে পারেনি।

লাল-হলুদ ভক্তরা জানতে চাইছে এলিয়ান্দ্রোর বিকল্প কোন ফুটবলার। এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে ইস্টবেঙ্গল এফসি এখনও কিছুই জানায়নি। গোটা বিষয়টা একটা সাসপেন্সের মধ্যে রয়েছে।

Advertisements

আইএসএলে প্রথম একাদশে জায়গা না পাওয়া ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলিয়ান্দ্রো ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমেও আহামরি পারফরম্যান্সের ধারে কাছে পৌছতে পারেনি। জানুয়ারিতে ফিফা উইন্ডো খুলছে। এলিয়ান্দ্রোর বিকল্প ফুটবলারের নাম ওই সময়ে ঘোষণা করা হবে।

কিন্তু প্রশ্ন উঠছে নাম ঘোষণা নিয়ে এতো লুকোচুরি কেন।বিকল্প ফুটবলারের সন্ধান পেয়ে গেলে নাম প্রকাশ্যে আনার ক্ষেত্রে অসুবিধা কোথায়। সূত্রে খবর, এলিয়ান্দ্রোর বিকল্প ফুটবলারের সঙ্গে এখনও চুক্তিপত্র সেরে ফেলতে পারেনি ইস্টবেঙ্গল এফসি।তাই এই লুকোচুরি।