HomeWest BengalNorth BengalJalpaiguri: ধূপগুড়িতে তৃণমূল নাকি বিজেপি?পোস্টাল গণনায় টিএমসির ঘাড়ে কামড় বাম প্রার্থীর

Jalpaiguri: ধূপগুড়িতে তৃণমূল নাকি বিজেপি?পোস্টাল গণনায় টিএমসির ঘাড়ে কামড় বাম প্রার্থীর

জলপাইগুড়ি (Jalpsiguri) জেলার ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল কোন দিকে যাবে? এই প্রশ্নে রাজ্য সরগরম। পোস্টাল ব্যালট গণনায় বিজেপি এগিয়ে। তবে চমকে দিয়েছে বাম। তারা প্রায় তৃ়নমূলের ঘাড়ে কামড় বসাল। নির্বাচন কমিশন সূত্রে খবর, পোস্টাল গণনায় বিজেপি পেয়েছে ৪১৮টি ভোট। তৃণমূল পেল ১৬০টি ভোট আর সিপিআইএম পেল ১২৭টি ভোট। গত বিধানসভা ভোটে ধূপগুড়িতে জয়ী হয় বিজেপি। বিধায়কের মৃত্যুর কারণে উপনির্বাচন।

জেলা তৃনমূল নেতারা বলছেন, গণনায় সর্বশেষ হাসি হাসব আমরাই। বিজেপির দাবি, কেন্দ্রটি আমাদের দখলেই থাকবে। বাম শিবির বলছে, কেন্দ্রটিতে আমাদের ফলাফল ভালো হবে। এদিকে বিজেপি জেলা সাংগঠনিক রিপোর্ট, ধূপগুড়িতে রাজবংশী ও মতুয়া ভোটে ধস নেমেছে। 

   

ধূপগুড়িতে রয়েছে মোট বুথ ২৬০টি। নির্বাচনের দু-দিন আগেই তৃ়ণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন প্রাক্তন বিধায়ক মিতালি রায়। এর জেরে বিজেপি শিবির ছেড়ে শতাধিক সমর্থক তৃণমূলে চলে যান। আর নিজেদের ভোট ধরে রাখার দাবি করেছে সিপিআইএম। জোট শরিক কংগ্রেসের ভোট কতটা আসবে তা নিয়ে চিন্তিত বাম শিবির।

Rana Das
Rana Dashttps://kolkata24x7.in/
Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.
Stay Connected
Must Read
Related News