নতুন বছরেই উত্তরবঙ্গ সম্ভবত কেন্দ্রশাসিত অঞ্চল ‘হিমাঞ্চল’

একাধিক জনসভা থেকে প্রকাশ্যে পৃথক উত্তরবঙ্গের (North Bengal) দাবি করে আসছে বিজেপি সহ রাজ্যের একাধিক সংগঠনগুলি। এমনকি পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছে কেএলও নামের নিষিদ্ধ জঙ্গি সংগঠন৷ সেই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Union Territory is going to be formed with eight districts of North Bengal in the next year

একাধিক জনসভা থেকে প্রকাশ্যে পৃথক উত্তরবঙ্গের (North Bengal) দাবি করে আসছে বিজেপি সহ রাজ্যের একাধিক সংগঠনগুলি। এমনকি পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছে কেএলও নামের নিষিদ্ধ জঙ্গি সংগঠন৷ সেই দাবিতেই সাড়া দেবে কেন্দ্র? এমনটাই জল্পনা তৈরি হয়েছে উত্তরবঙ্গ জুড়ে৷

সূত্রের খবর, চলতি বছরে না হলেও আগামী বছরেই উত্তরবঙ্গের আট জেলা নিয়ে গড়ে উঠতে চলেছে কেন্দ্রশাসিত অঞ্চল৷ শোনা যাচ্ছে, রাজ্যের ৮ টি জেলার পাশাপাশি থাকবে বিহারের ২ টি জেলা কিশনগঞ্জ, পূর্ণিয়া এবং অসমের একটি জেলা যুক্ত হতে পারে৷ যার নয়া নাম হতে পারে হিমাঞ্চল বা হিমালয় প্রদেশ। আগামী এপ্রিলের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় কেন্দ্র।

   

এর আগে পৃথক উত্তরবঙ্গের দাবিতে বারবার সরব হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের প্রধান জীবন সিং। একাধিক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। হুঁশিয়ারি দিয়েছেন রক্তগঙ্গা বইয়ে দেওয়ার। এখন তাকেই নতুন প্রদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা শুরু হয়েছে।

যদিও এই বিষয়ে এখনও বিজেপি অথবা তৃণমূলের তরফে কোনও বার্তা মেলেনি৷ কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উপসচিব পি ভেনুকুট্টান নায়ার কামতাপুর প্রোগেসিভ পার্টিকে চিঠিতে জানিয়েছেন পৃথক উত্তরবঙ্গের দাবি বিচারাধীন। একই বিষয়ে দিল্লির তরফে আশ্বাস পেতেই প্রচার শুরু করেছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অনন্ত মহারাজ। তা থেকেই জোরালো হয়েছে এই জল্পনা৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google