ইউনেস্কো স্বীকৃতির মর্যাদায় নতুন উদ্যোগ, তৈরি হবে দুর্গাঙ্গন

দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ (Durga Angan) । শহিদ দিবসে ধর্মতলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পনার ঘোষণা করেছিলেন। এবার সেই…

Mamata Banerjee

দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ (Durga Angan) । শহিদ দিবসে ধর্মতলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পনার ঘোষণা করেছিলেন। এবার সেই ঘোষণা বাস্তবায়নের পথে এগোল রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভায় প্রকল্পের প্রস্তাব পাস হয়েছে।

রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, দুর্গাঙ্গন নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। ট্রাস্টের সদস্যদের নাম পরে প্রকাশ করা হবে। এই প্রকল্পে সহযোগিতা করবে হিডকো ও পর্যটন দফতর। তবে সঠিক স্থান এখনও নির্ধারিত হয়নি। বাজেট ও অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পরই সিদ্ধান্ত জানানো হবে। প্রশাসনিক মহলের ধারণা, কলকাতা বা আশেপাশের এলাকায়ই দুর্গাঙ্গন তৈরির সম্ভাবনা বেশি।

Advertisements

শহিদ দিবসে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “জগন্নাথধামের মতো দুর্গাঙ্গন তৈরি করব, যাতে মানুষ সারা বছর সেখানে আসতে পারেন।” ওই প্রসঙ্গ টেনে এদিন অরূপ বলেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যে দুর্গাঙ্গন হবে এবং সেটা হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন, সেটা করেন। অন্যদের মতো নয়।”

উল্লেখ্য, দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের নানা প্রান্তে দুর্গা পুজো কার্নিভালের আয়োজন শুরু করেছেন মুখ্যমন্ত্রী, যা ইতিমধ্যে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। সেই স্বীকৃতিকে মর্যাদা দিতেই দুর্গাঙ্গন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।