ব্রিগেডে গ্র্যান্ড এন্ট্রি ! শুভেন্দু-শমীককে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে এলেন মোদী

কলকাতা: অপেক্ষার অবসান। বাংলার মসনদে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে গেরুয়া জমানা। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সূচনাতেই ব্রিগেডের ময়দানে রাজকীয় মেজাজে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (Narendra Modi Grand ...

By Moumita Biswas

Published:

Follow Us
Narendra Modi Grand Entry

কলকাতা: অপেক্ষার অবসান। বাংলার মসনদে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে গেরুয়া জমানা। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সূচনাতেই ব্রিগেডের ময়দানে রাজকীয় মেজাজে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (Narendra Modi Grand Entry)

মোদীর রথে শুভেন্দু-শমীক

এদিন হুডখোলা গাড়িতে চেপেই ব্রিগেডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তাঁর একপাশে ছিলেন রাজ্যের হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যপাশে ছিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। গাড়িতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই এই তিন শীর্ষ নেতা উপস্থিত লক্ষাধিক জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।

   

শপথ নেবেন শুভেন্দু

দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের পতনের পর আজ বাংলার শাসনভার নিতে চলেছে বিজেপি। আর এই নতুন সরকারের কাণ্ডারি, অর্থাৎ বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে চলেছেন শান্তিকুঞ্জের মেজো ছেলে শুভেন্দু অধিকারী। তাঁর এই শপথগ্রহণকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের উন্মাদনার পারদ এখন তুঙ্গে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google