পিকনিক থেকে নিখোঁজ যুবতীর নগ্ন দেহ উদ্ধার

আসানসোল: পিকনিকে গিয়েছিলেন এক যুবতী৷ কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি তিনি৷ এরপর উদ্ধার হয় তাঁর অর্ধনগ্ন দেহ৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানা এলাকায়৷ আসানসোল জেলা হাসপাতালে যুবতীর দেহ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
DEATH

আসানসোল: পিকনিকে গিয়েছিলেন এক যুবতী৷ কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি তিনি৷ এরপর উদ্ধার হয় তাঁর অর্ধনগ্ন দেহ৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানা এলাকায়৷ আসানসোল জেলা হাসপাতালে যুবতীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী গত ৯ জানুয়ারি বাড়ি থেকে চিত্তরঞ্জন অজয় নদ সংলগ্ন সিমজুড়ি এলাকায় পিকনিকে যাওয়ার জন্য বেরিয়েছিলেন৷ রাতে বাড়ি ফেরার কথা ছিল তাঁর৷ কিন্তু তিনি বাড়ি ফেরেননি৷ এরপর বৃহস্পতিবার তাঁর দেহ উদ্ধার হয়৷ খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷

   

পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা৷ বেশ কয়েক ঘণ্টা পর পুলিশ যুবতীর দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবতীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে৷ তবে ময়নাতদন্তে যুবতীর ওপর শারীরিক নির্যাতনের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google