আদিবাসীদের নাম করে ৪ বিয়েতে মমতার মিথ্যাচারে সরব তথাগত

কলকাতা: নির্বাচনী প্রচারে বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেই UCC আইন নিয়ে সরব হয়েছিলেন।(Mamata Banerjee) বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে বাংলায় ৪ টি…

mamata-banerjee-ucc-controversy-tathagata-roy-polygamy-bengal

কলকাতা: নির্বাচনী প্রচারে বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেই UCC আইন নিয়ে সরব হয়েছিলেন।(Mamata Banerjee) বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে বাংলায় ৪ টি বিয়ে করা আইন করে বন্ধ করা হবে। শাহ-মোদীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেছিলেন এই আইন চালু হলে আদিবাসীদের চিরাচরিত প্রথা ভেঙে যাবে এবং তাদের উপর অত্যাচার করা হবে।

   

এই মন্তব্যেই সরব হয়েছেন বাংলার বর্ষীয়ান রাজনীতিবিদ তথাগত রায়। তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মমতার এই মন্তব্যের প্রতিবাদ করেছেন এবং বলেছেন আদিবাসী পুরুষরা এক সঙ্গে ৪ টি বিয়ে করতে পারে না। তারা নিজের ইচ্ছেমত বিয়ে করা স্ত্রীকে তাড়িয়ে দিতে পারে না । তথাগত আরও বলেছেন আদিবাসী সমাজে নিজের আপন খুড়তুতো, জ্যাঠতুতো, মামাতো, পিসতুতো ভাইবোনের মধ্যে বিয়ে হয় না, যার ফলে প্রায়ই বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে।

আরও দেখুনঃ হুমায়ুনের বদলে যাওয়া সুর, ৫১ মিনিটের ফুটেজ ঘিরে তোলপাড়

শুধু তাই নয় তথাগত বলেছেন আদিবাসী মহিলারা হিজাব জাতীয় কোনও কালো তাবু দিয়ে নিজের শরীর ঢেকে রাখেন না। সুতরাং মমতার এই মিথ্যাচার এই মুহূর্তে বন্ধ হয়ে দরকার। তথাগত স্পষ্ট ভাষায় তার পোস্টে বলেছেন মমতা শুধু মাত্র তার মুসলিম ভোটব্যাংক এবং পশ্চিমবঙ্গের মুসলিমদের বাঁচানোর জন্য আদিবাসীদের ঘাড়ে বন্দুক রাখতে চাইছেন। তাই তাকে প্রকাশ্য জনসভায় মিথ্যাচার করতে হচ্ছে। কড়া ভাষায় সমালোচনা করে বলেছেন মুসলিমদের এই বহু বিবাহের কু প্রথা দিনের পর দিন ধরে চলে আসছে এবং এই প্রথা বন্ধ করতেই UCC আইন প্রয়োজন।

উদাহরণ দিয়ে তথাগত বলেছেন, এই দেশে এক সময় হিন্দুদের মধ্যেও এই কুপ্রথা গুলি ছিল, যেমন সতীদাহ, বহুবিবাহ বা কৌলিন্য প্রথা। সেগুলি আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু মুসলিমরা গত ১৪০০ বছর ধরে ধর্মের আর নবীর দোহাই দিয়ে এই কুপ্রথা চালিয়ে যাচ্ছে। এই কুপ্রথা বন্ধ করা জন্যেই শাহ এবং মোদী UCC আইনের কথা বলেছেন কিন্তু মমতা বন্দোপাধ্যায় আদিবাসীদের নাম করে মিথ্যাচার করে তার তুষ্টিকরণের রাজনীতি করে যাচ্ছেন।