দিল্লিতে মেগা বৈঠক: আজ কমিশনের মুখোমুখি মমতা, আর কারা যাবেন?

নয়াদিল্লি: সোমবার জাতীয় রাজনীতির নজর দেশের রাজধানীর দিকে। রাজ্য রাজনীতির বহুল আলোচিত বিষয় ‘SIR’ (এসআইআর) ইস্যুতে আজ বিকেল ৪টে নাগাদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী ...

By Moumita Biswas

Published:

Follow Us
mamata banerjee to meet election commission

নয়াদিল্লি: সোমবার জাতীয় রাজনীতির নজর দেশের রাজধানীর দিকে। রাজ্য রাজনীতির বহুল আলোচিত বিষয় ‘SIR’ (এসআইআর) ইস্যুতে আজ বিকেল ৪টে নাগাদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

কমিশনের দরবারে ১০০ পরিবার তৃণমূল সূত্রের খবর, শুধুমাত্র দলীয় নেতৃত্বই নন, SIR আতঙ্কে প্রাণ হারিয়েছেন এমন ১০০-রও বেশি মানুষের পরিবারের সদস্যদেরও দিল্লিতে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিবারগুলোর মধ্য থেকে কয়েকজনকে সঙ্গে নিয়েই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা। গত কয়েক মাসে রাজ্যে SIR প্রক্রিয়ার আশঙ্কায় আত্মহত্যার অভিযোগ বা মৃত্যুর ঘটনাকে হাতিয়ার করেই কমিশনের ওপর চাপ বাড়াতে চাইছে জোড়াফুল শিবির।

   

সুপ্রিম কোর্টে মামলা মুখ্যমন্ত্রীর

সুপ্রিম কোর্টে মামলা ও চড়া সুর উল্লেখ্য, কমিশনের সঙ্গে সাক্ষাতের ঠিক ২৪ ঘণ্টা আগে রবিবারই নির্বাচন কমিশন ও রাজ্যের CEO-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, “১১০ জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে। এই মৃত্যুর দায় কমিশন ও কেন্দ্রীয় সরকারকে নিতেই হবে।” বুধবার সুপ্রিম কোর্টে দোলা সেন ও মহুয়া মৈত্রদের করা মামলার সঙ্গেই মুখ্যমন্ত্রীর পিটিশনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

SIR প্রক্রিয়া স্থগিত রাখার আর্জি mamata banerjee to meet election commission

দিল্লি সফরের কর্মসূচি মুখ্য নির্বাচন কমিশনারকে ইতিমধ্যে ছয়টি কড়া চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। সোমবারের বৈঠকে তিনি স্পষ্ট দাবি জানাবেন যাতে পশ্চিমবঙ্গে অবিলম্বে এই SIR প্রক্রিয়া স্থগিত রাখা হয়। পাশাপাশি, দিল্লিতে থেকে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তিনি। অভিযোগ তুলেছেন, SIR-এর নামে আসলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে। নিজের অবস্থানে অনড় থেকে মমতা এদিন সংবাদমাধ্যমের সামনেও মুখ খুলতে পারেন। মনে করা হচ্ছে, এই ইস্যুতে ইন্ডিয়া (INDIA) জোটের অন্যান্য বিরোধী দলগুলোর সমর্থন আদায়ের চেষ্টাও করবেন তিনি।

সব মিলিয়ে আজ বিকেলের এই বৈঠক যে রাজনৈতিকভাবে যথেষ্ট উত্তপ্ত হতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google