প্রচারের মাঝে যদুবাবুর বাজারে দিদি! কত টাকার ফল-সবজি কিনলেন মমতা?

কলকাতা: ভোটের ময়দানে বাগযুদ্ধ তো লেগেই রয়েছে, কিন্তু প্রচারের শেষবেলায় একদম ঘরের মেয়ের মেজাজে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে প্রচার সারার মাঝেই…

Mamata Banerjee Jadubabur Bazar visit

কলকাতা: ভোটের ময়দানে বাগযুদ্ধ তো লেগেই রয়েছে, কিন্তু প্রচারের শেষবেলায় একদম ঘরের মেয়ের মেজাজে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে প্রচার সারার মাঝেই হুট করে ঢুকে পড়লেন যদুবাবুর বাজারে। সাধারণ মানুষের মতোই দরদাম করে ফল আর সবজি কিনলেন তৃণমূল সুপ্রিমো। আর দিদিকে হাতের নাগালে পেয়ে আপ্লুত বাজারের ব্যবসায়ীরাও।

৫০০ টাকার ফল ও আলফানসো প্রেম

বাজারের ফল বিক্রেতা ভিকি শাউ এখনও ঘোর কাটেনি। তিনি জানালেন, দিদি আম খেতে বরাবরই ভালোবাসেন। তাই তাঁর দোকান থেকে দুটি বাছাই করা আলফানসো আম কিনেছেন তিনি। সঙ্গে ছিল আঙুর আর আপেলও। সব মিলিয়ে মোট ৫০০ টাকার ফল কেনেন মমতা। ভিকির কথায়, “মুখ্যমন্ত্রী হওয়ার আগেও দিদি এই বাজারে নিয়মিত আসতেন। আজ হঠাৎ দোকানে চলে আসবেন ভাবিনি, প্রথমে একটু হকচকিয়েই গিয়েছিলাম।”

   

৫০০ টাকা পেলেন সবজি বিক্রেতাও Mamata Banerjee Jadubabur Bazar visit

ফলের পর মমতার গন্তব্য ছিল মহামায়া রায়ের সবজি দোকান। সেখান থেকে শসা, লেবু, লাউ আর কুদরি কেনেন তিনি। মহামায়া জানালেন, দিদি খুব সামান্য টাকার বাজার করলেও তাঁকে ৫০০ টাকার একটি নোট দিয়ে গিয়েছেন। খুশিতে ডগমগ ওই বৃদ্ধা বিক্রেতা বলেন, “ভোট না থাকলেও দিদি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে আমাদের খোঁজ নেন।”

রাজনীতি ও ‘গিমিক’ বিতর্ক

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগকে অবশ্য ‘ভোটের গিমিক’ বলে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তবে যদুবাবুর বাজারের ব্যবসায়ীরা সেই অভিযোগ মানতে নারাজ। তাঁদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই স্বাস্থ্যসচেতন এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে ভালোবাসেন।

ভোটের উত্তপ্ত আবহে যদুবাবুর বাজারের এই কেনাকাটার ছবিটা যে মমতার ‘মা-মাটি-মানুষ’ ইমেজে বাড়তি অক্সিজেন দিল, তা বলাই বাহুল্য।

 

আরও পড়ুন- ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মাঠে অজয় পাল শর্মা, এলাকায় টহল জোরদার