‘থানা উঠিয়ে দেব’, মদন মিত্রের মন্তব্যে শোরগোল

Madan Mitra-র পুলিশের উদ্দেশে মন্তব্য ঘিরে বিতর্ক ছড়িয়েছে। নির্বাচনের আগে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

By Suparna Parui

Published:

Updated:

Follow Us
Madan Mitra’s Warning to Police Triggers Widespread Debate

কামারহাটি বিধানসভা কেন্দ্রের শেষ দিনের প্রচারে উত্তেজনার পারদ চড়ল তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের (Madan Mitra) মন্তব্যকে ঘিরে। নির্বাচনের আগে রাজনৈতিক আবহ এমনিতেই তপ্ত, তার মধ্যেই প্রকাশ্যে এক পুলিশ আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

প্রচারের মঞ্চ থেকে মদন মিত্র(Madan Mitra) অভিযোগ করেন, এলাকায় বিজেপি কর্মী-সমর্থকরা নির্বিঘ্নে বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে প্রচার চালাচ্ছেন। অথচ তৃণমূল কর্মীদের ক্ষেত্রে প্রশাসন বাধা দিচ্ছে বলে তাঁর দাবি। তিনি প্রশ্ন তোলেন, “আমরা কি খুনি না ডাকাত? কেন আমাদের সঙ্গে এই আচরণ করা হচ্ছে?” তাঁর এই মন্তব্যে স্পষ্ট অসন্তোষ প্রকাশ পায় প্রশাসনের ভূমিকা নিয়ে।

   

মদন মিত্রের (Madan Mitra) অভিযোগ, ভোটের আগে একতরফাভাবে বিরোধী দলকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা উচিত, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। তাঁর কথায়, “ওরা বাইক নিয়ে ঘুরছে, প্রচার করছে, কেউ আটকাচ্ছে না। আর আমরা বেরোলেই বাধা দেওয়া হচ্ছে। এটা চলতে পারে না।” তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন তিনি বলেন, “এগুলো আমাদের সঙ্গে করতে বারণ করবেন। ৫ তারিখের পর ওরা চলে যাবে। তারপর থানা উঠিয়ে ফেলে দেব।” এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীদের দাবি, এটি শুধু প্রশাসনের প্রতি অসম্মান নয়, বরং আইনশৃঙ্খলার প্রতি সরাসরি চ্যালেঞ্জ

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google