জগদ্দল, উত্তর ২৪ পরগনা: মাঝরাতে রণক্ষেত্রে জগদ্দল। তৃণমূল কংগ্রেসে এবং বিজেপি সমর্থকদের হাতাহাতিতে উত্তেজনা চরমে জগদ্দল বিধানসভা কেন্দ্র। বিধানসভা নির্বাচনের আবহে উত্তর ২৪ পরগনার জগদ্দল থানায় মাঝরাতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। থানা চত্বর রণক্ষেত্রের চেহারা নিয়েছে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূলি হামলাকারীদের সঙ্গে একা লড়ে যাচ্ছেন অর্জুন৷
ঘটনার সূত্রপাত
রবিবার রাত দশটা নাগাদ বিজেপি প্রার্থী রাজেশ কুমার থানায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র নামে দায়ের করা একটি মামলার এফআইআরের কপি সংগ্রহ করতে। এ সময় স্থানীয় তৃণমূল কাউন্সিলর মনোজ পাণ্ডে, সৌরভ সিংসহ একদল তৃণমূল কর্মী থানায় উপস্থিত হন এবং বিজেপি প্রার্থীর উপর চড়াও হন বলে অভিযোগ।
অর্জুন সিংয়ের প্রতিরোধ
খবর পেয়ে অর্জুন সিং অনুগামীদের নিয়ে দ্রুত থানায় পৌঁছান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি থেকে নেমেই তিনি তৃণমূল কর্মীদের বিরুদ্ধে রুদ্রমূর্তি ধারণ করেন। পুলিশের সামনেই শুরু হয় দু’পক্ষের হাতাহাতি ও মারামারি। ইটপাটকেল ছোড়াছুড়িও হয়েছে। কেন্দ্রীয় বাহিনীও পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে বলে জানা গেছে।
পুলিশের ভূমিকা
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও দু’পক্ষের মারামারি চলতে থাকে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুই দলের অভিযোগ
• বিজেপির দাবি: তৃণমূল কর্মীরা প্রথমে বিজেপি প্রার্থীর উপর হামলা চালায়। অর্জুন সিং শুধু প্রতিরোধ করেছেন।
• তৃণমূলের দাবি: বিজেপি কর্মীরা থানায় চড়াও হয়ে হামলা চালিয়েছে।
এই ঘটনায় উত্তর ২৪ পরগনা জেলায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। ভোটের দ্বিতীয় দফা আসন্ন। এই ধরনের সংঘর্ষ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।




















