লোকসভার আগে কেন্দ্রের নতুন চাল! ১৭টি স্টেশনের জন্য বরাদ্দ ৫৪৪ কোটি টাকা

কলকাতা: এখনও নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি৷ তবে শোনা যাচ্ছে মার্চ মাসের শুরুতেই ঘোষিত হবে দিন৷ এরই মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকার বঙ্গবাসীর মন জয় করতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: এখনও নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি৷ তবে শোনা যাচ্ছে মার্চ মাসের শুরুতেই ঘোষিত হবে দিন৷ এরই মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকার বঙ্গবাসীর মন জয় করতে একের পর এক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে চলেছে৷ এই যেমন কেন্দ্রীয় সরকার রাজ্যবাসী মন জয় করতে রেলকে হাতিয়ার করেছে৷ এমনটাই কান পাতলে শোনা যাচ্ছে রাজনীতির আঙ্গিনায়৷

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, গোটা দেশের মধ্যে ২৮টি রেল স্টেশনের উন্নয়নের জন্য মোট ৭০৪ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার৷ এর মধ্যে পশ্চিমবঙ্গের ১৭টি স্টেশনের জন্যই বরাদ্দ করা হয়েছে ৫৪৪ কোটি টাকা৷ এরাজ্যের ব্যান্ডেল স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশন হিসেবে গড়ে তোলা হবে৷ এছাড়াও এই তালিকায় রয়েছে পানাগড়, ধুলিয়ান গঙ্গা, জঙ্গিপুর রোড, বালি, চন্দননগর, ডানকুনি, বনগাঁ, বারাসত, দমদম জংশন, গেঁদে, কল্যাণী, বনগাঁ, নৈহাটি সহ সোনারপুর৷

   

এই বিষয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউসকর জানান, পশ্চিমবঙ্গের ১৭টি স্টেশন আধুনীকিকরণ করা হবে৷ তার মধ্যে হুগলির ব্যান্ডেল জংশন স্টেশনের জন্য সবথেকে বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে৷ শুধু এই স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে ৩০৭ কোটি টাকা৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google