বুকে-পেটে ৩টি গুলি! কেমন আছেন চন্দ্রনাথের গাড়ির চালক?

কলকাতা: মধ্যমগ্রামের হাড়হিম করা হত্যাকাণ্ড৷ বুধবার রাতে যে নৃশংস হামলায় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ নিহত হয়েছেন, সেই একই ঘটনায় গুরুতর জখম হন চালক বুদ্ধদেব বেরা৷ তিনি বর্তমানে ...

By Moumita Biswas

Published:

Follow Us
Driver Buddhadeb Bera critical

কলকাতা: মধ্যমগ্রামের হাড়হিম করা হত্যাকাণ্ড৷ বুধবার রাতে যে নৃশংস হামলায় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ নিহত হয়েছেন, সেই একই ঘটনায় গুরুতর জখম হন চালক বুদ্ধদেব বেরা৷ তিনি বর্তমানে কলকাতার ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

শরীরে তিনটি গুলি

হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেবের শরীরের তিনটি জায়গায় গুলি লেগেছিল, পেটে, কাঁধে ও বুকে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে তিনটি গুলিই বের করেছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি আইসিইউ-তে (ICU) পর্যবেক্ষণে থাকলেও তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি সুস্থ হলে ঘাতকদের শনাক্ত করার ক্ষেত্রে বড় সূত্র মিলতে পারে বলে মনে করছে পুলিশ।

   

বিকাল থেকেই ‘রেকি’

পুলিশি তদন্তে উঠে এসেছে যে, এই খুনের পরিকল্পনা ছিল অত্যন্ত নিখুঁত। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা গিয়েছে, বিকেল ৩টে ৫৭ মিনিট নাগাদ দোলতলার সাহারা ব্রিজের কাছে ঘাতক গাড়িটিকে দেখা গিয়েছিল। অর্থাৎ, হামলার অন্তত ৬ ঘণ্টা আগে থেকেই এলাকায় ‘রেকি’ চালাচ্ছিল দুষ্কৃতীরা।

হামলার ধরন

তদন্তকারীদের অনুমান, তিন থেকে চারজন আততায়ী এই অপারেশনে অংশ নিয়েছিল। একটি চার চাকা গাড়ি থেকে নেমে তারা চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। পালানোর জন্য পাশে একটি বাইক তৈরি রাখা হয়েছিল, যাতে গুলিবর্ষণের পরেই ঘিঞ্জি রাস্তা দিয়ে দ্রুত চম্পট দেওয়া যায়।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google