বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ! আজ থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

কলকাতা: বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত অতি গভীর নিম্নচাপ৷ যার জেরে বাংলার আকাশে ঘানাচ্ছে দুর্যোগের কালো মেঘ। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই রাজ্যজুড়ে আবহাওয়া বদলাতে শুরু…

কলকাতা: বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত অতি গভীর নিম্নচাপ৷ যার জেরে বাংলার আকাশে ঘানাচ্ছে দুর্যোগের কালো মেঘ। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই রাজ্যজুড়ে আবহাওয়া বদলাতে শুরু করেছে৷ শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। বাংলা-ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করা এই শক্তিশালী নিম্নচাপটি আজ দুপুরে ক্যানিং ও চাঁদবালির মাঝে কাঁথির কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে চলেছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের মূল প্রভাব ওড়িশার ওপর পড়লেও পশ্চিমবঙ্গেও এর বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিমাঞ্চলের ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ইতিমধ্যেই কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। এছাড়া উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা ও সংলগ্ন শহরতলিতেও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisements

উত্তরবঙ্গের আবহাওয়া ও সতর্কতা

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলেও বৃষ্টি বাড়ার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। সোমবার থেকেই উত্তরের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে।

দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

পরিস্থিতি আরও গম্ভীর হতে পারে আগামী বুধ ও বৃহস্পতিবার, যে দিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

মৎস্যজীবীদের জন্য কঠোর নিষেধাজ্ঞা

সমুদ্রের বর্তমান উত্তাল পরিস্থিতি এবং প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে আগামী ২৯ জুলাই, বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

৩৪ বছরের ইতিহাসে বাংলায় শিল্প-সংস্কৃতির অনন্য নজির সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের

বিধানসভা থেকে তৃণমূল আমলের বিতর্কিত পুলিশ অফিসারদের সাসপেন্ড মুখ্যমন্ত্রীর