সরকারি চাল চুরির ঘটনায় বড় পদক্ষেপ, তিনজনকে আদালতে পেশ

নদীয়ার (Nadia) শান্তিপুরের ফুলিয়া এলাকায় সরকারি চাল চুরির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে তিন অভিযুক্ত। ধৃতদের নাম শুভজিৎ দত্ত, সুদীপ মণ্ডল এবং ...

By Suparna Parui

Published:

Follow Us
Court Appearance of Three Accused in Government Ration Theft Case Sparks Attention

নদীয়ার (Nadia) শান্তিপুরের ফুলিয়া এলাকায় সরকারি চাল চুরির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে তিন অভিযুক্ত। ধৃতদের নাম শুভজিৎ দত্ত, সুদীপ মণ্ডল এবং রফিক আলী। তদন্তের স্বার্থে সোমবার তাদের রানাঘাট আদালতে পেশ করেছে শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেমন উত্তেজনা ছড়িয়েছে, তেমনি প্রশাসনিক স্তরেও শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত।

ঘটনার সূত্রপাত গতকাল সকালে। (Nadia) অভিযোগ, ফুলিয়া স্টেশন সংলগ্ন একটি সরকারি গোডাউনে দীর্ঘদিন ধরে মজুত থাকা রেশন সামগ্রী থেকে চাল চুরির চেষ্টা চলছিল। স্থানীয়দের নজরে আসে যে, সরকারি সিলমোহরযুক্ত বস্তা খুলে সেই চাল অন্য বস্তায় ভরে একটি লরিতে তোলা হচ্ছে। সন্দেহ হওয়ায় তাঁরা গোডাউনের ভেতরে প্রবেশ করে দেখেন, শতাধিক সরকারি সিলমারা বস্তা এলোমেলোভাবে পড়ে রয়েছে। তার মধ্যে থেকেই চাল বের করে সরাসরি লরিতে ভর্তি করা হচ্ছিল বলে অভিযোগ। (Nadia) এই দৃশ্য দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় বিক্ষোভ। সাধারণ মানুষের দাবি, সরকারি খাদ্যশস্য যদি এভাবে দিনের পর দিন চুরি হয়ে যায়, তাহলে সাধারণ রেশন গ্রাহকদের অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

   

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় পৌঁছায় রাজনৈতিক মহলের প্রতিনিধিরাও। (Nadia) বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে এসে বিক্ষোভে সামিল হন এবং প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করলে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি উপস্থিত হয় খাদ্য দপ্তরের আধিকারিকদের একটি প্রতিনিধি দল এবং শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO)। সবাই মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসার পরই পুলিশ সক্রিয় হয়। রবিবার অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ সূত্র।

ধৃতদের(Nadia) জিজ্ঞাসাবাদ করে গোডাউনের ভেতরের কার্যকলাপ এবং চুরির সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে। পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে বলে জানা গেছে। পাশাপাশি গোডাউনের নথিপত্র, রেশন সামগ্রী সরবরাহ ও মজুত সংক্রান্ত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সোমবার ধৃত তিন অভিযুক্তকে রানাঘাট মহাকুমা আদালতে হাজির করা হয়। আদালতে তোলার সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে অভিযুক্তদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হতে পারে।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google