ভোটে বিপর্যয়ের পর কর্মীদের পাশে দাঁড়াতে মাঠে নামছেন অভিষেক

ভোটে ভরাডুবির পর অবশেষে ময়দানে নামছেন অভিষেক,(Abhishek Banerjee)  দেখা করবেন আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে সাম্প্রতিক নির্বাচনে আশানুরূপ ফল করতে না পারার পর রাজ্যের শাসকদলের অন্দরে…

South 24 Parganas: The Starting Point for Election Campaign, Abhishek Explains

ভোটে ভরাডুবির পর অবশেষে ময়দানে নামছেন অভিষেক,(Abhishek Banerjee)  দেখা করবেন আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে সাম্প্রতিক নির্বাচনে আশানুরূপ ফল করতে না পারার পর রাজ্যের শাসকদলের অন্দরে শুরু হয়েছে জোর চর্চা। ভোটে ভরাডুবির ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দল। এরই মাঝে একাধিক জায়গা থেকে উঠে এসেছে দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ। দীর্ঘদিন পর অবশেষে ময়দানে নামছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)  । সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই তিনি বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করবেন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের(Abhishek Banerjee)  একাধিক এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। কোথাও দলীয় কার্যালয়ে হামলা, কোথাও আবার কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সংগঠনের নিচুতলার কর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই সক্রিয় হচ্ছেন অভিষেক। দলের অন্দরে এমনও মত উঠছে যে, কর্মীদের মনোবল চাঙ্গা করতে এখন নেতৃত্বের সরাসরি উপস্থিতি অত্যন্ত জরুরি।

   

জানা গিয়েছে, প্রথম পর্যায়ে তিনি (Abhishek Banerjee)  দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সফর করতে পারেন। সেখানে আক্রান্ত কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবেন তিনি। পাশাপাশি স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করার সম্ভাবনা রয়েছে। সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায় এবং আগামী দিনে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর রূপরেখাও এই সফরে উঠে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

দলের একাংশের মতে, ভোটের ফলাফল অনেক ক্ষেত্রেই সংগঠনের দুর্বলতাকে সামনে এনে দিয়েছে। বুথস্তরে যোগাযোগের অভাব, স্থানীয় স্তরে ক্ষোভ এবং বিরোধীদের আগ্রাসী প্রচারের জেরে বহু জায়গায় দল পিছিয়ে পড়েছে। তাই এখন শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, কর্মীদের মানসিকভাবে পাশে দাঁড়ানোও নেতৃত্বের অন্যতম বড় দায়িত্ব হয়ে উঠেছে।