তল্লাশিতে উদ্ধার বস্তা বস্তা টাকা! কয়লা পাচার মামলায় ইডি-র হাতে গ্রেফতার দুই

কলকাতা: কয়লা পাচার মামলায় তদন্ত জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ঝাড়খণ্ড-আসানসোল কয়লা পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ধৃত দুই ব্যক্তির ...

By Moumita Biswas

Published:

Updated:

Follow Us
coal smuggling case ed arrest

কলকাতা: কয়লা পাচার মামলায় তদন্ত জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ঝাড়খণ্ড-আসানসোল কয়লা পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ধৃত দুই ব্যক্তির নাম চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ। তদন্তে অসহযোগিতার অভিযোগেই তাঁদের গ্রেফতর করা হয়েছে বলে ED সূত্রে খবর। (coal smuggling case ed arrest)

গত সপ্তাহেই তল্লাশি অভিযান সূত্রের খবর, গত সপ্তাহেই ইডির একটি বিশেষ দল এই দুই ব্যবসায়ীর বাড়িতে দীর্ঘ তল্লাশি অভিযান চালিয়েছিল। তল্লাশির সময় এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছিল। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের তলব করা হয় এবং বয়ানে অসঙ্গতি ও অসহযোগিতার কারণে তাঁদের গ্রেফতার করা হয়।

   

প্রোটেকশন মানি ও সিন্ডিকেট সংযোগ

ইডির তদন্তকারীদের দাবি, ধৃত চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ মূলত ‘প্রোটেকশন মানি’র বিনিময়ে কয়লা পাচারে মদত দিতেন। সরাসরি কয়লা সিন্ডিকেটের সাথে তাঁদের যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছেন আধিকারিকরা।

তল্লাশি ও গ্রেফতারি

গত ৩ ফেব্রুয়ারি রানীগঞ্জের ব্যবসায়ী কিরণ খাঁয়ের বাড়িতে এবং চিন্ময় মণ্ডলের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডির বিশেষ দল। তল্লাশির সময় এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছিল। এর পরেই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।

ইডি সূত্রে জানা গিয়েছে, লেনদেনের চ্যাট হিস্ট্রি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁরা সদুত্তর দিতে অস্বীকার করেন। তদন্তে অসহযোগিতার কারণেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবারই তাঁদের ইডি-র বিশেষ আদালতে পেশ করা হবে বলে খবর।

 

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google