মধ্যবিত্তের স্বপ্নপূরণ, এক ধাক্কায় কমল সোনার দর কলকাতায়?

প্রায় সোজই সোনার দামে (Gold Price) ওঠা-নামা নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ের পরিবর্তন মধ্যবিত্তের জন্য খানিকটা হলেও স্বস্তির খবর নিয়ে এসেছে। কয়েকদিন আগেই এক…

Gold Rates See Huge Shift in One Day: Latest Prices in Cities for 13th January

প্রায় সোজই সোনার দামে (Gold Price) ওঠা-নামা নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ের পরিবর্তন মধ্যবিত্তের জন্য খানিকটা হলেও স্বস্তির খবর নিয়ে এসেছে। কয়েকদিন আগেই এক ধাক্কায় প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল হলুদ ধাতুর দর।

গত কয়েকদিন ধরেই সোনার দামে (Gold Price) খানিকটা স্থিতাবস্থা লক্ষ্য করা যাচ্ছিল। গতকাল যেখানে সোনার দাম কিছুটা কম ছিল, আজ মঙ্গলবার সেখানে সামান্য বৃদ্ধি দেখা গেছে। তবে এই বৃদ্ধির হার খুব বেশি নয়, ফলে বাজারে আতঙ্কের বদলে স্বস্তির আবহই বজায় রয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলির জন্য এই দামের ওঠানামা আপাতত খুব বড় চাপ তৈরি করছে না। বরং অনেকেই মনে করছেন, এই সময়টাই হয়তো গয়না কেনা বা বিনিয়োগের জন্য তুলনামূলক ভালো সুযোগ। কলকাতার বাজারে আজ ২২ ও ২৪ ক্যারাট সোনার দামে (Gold Price) যে হার দেখা যাচ্ছে, তা মধ্যবিত্তের পক্ষে কিছুটা হলেও স্বস্তিদায়ক। বর্তমানে কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৭৫০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৯১০ টাকা। কিছুদিন আগের তুলনায় এই দাম (Gold Price) অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। ফলে যাঁরা বিয়ের গয়না বা পারিবারিক প্রয়োজনের জন্য সোনা কেনার পরিকল্পনা করছিলেন, তাঁদের মধ্যে নতুন করে আগ্রহ বাড়ছে।

   

শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য বড় শহরগুলিতেও প্রায় একই রকম প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রাজধানী দিল্লিতে আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ৯০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৮ হাজার ৬০ টাকা।