নবান্ন ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী! ‘ফাইল নষ্টের চেষ্টা’ রুখতে সচিবালয় এখন দুর্ভেদ্য দুর্গ

কলকাতা: সোমবার বিধানসভা নির্বাচনের গণনার ট্রেন্ড স্পষ্ট হতেই রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয় মোড় লক্ষ্য করা গেল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে বিজেপির সরকার গঠনের পথ প্রশস্ত হওয়ার পরেই ...

By Moumita Biswas

Published:

Follow Us

কলকাতা: সোমবার বিধানসভা নির্বাচনের গণনার ট্রেন্ড স্পষ্ট হতেই রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয় মোড় লক্ষ্য করা গেল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে বিজেপির সরকার গঠনের পথ প্রশস্ত হওয়ার পরেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল রাজ্যের সচিবালয় নবান্ন। নবান্নের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। (central forces deployed at nabanna)

কেন নবান্নে কেন্দ্রীয় বাহিনী?

প্রশাসনিক ও রাজনৈতিক মহলের একটি অংশের দাবি, নবান্নের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পিছনে রয়েছে বিশেষ কারণ। শিক্ষা, রেশন থেকে শুরু করে পুর নিয়োগ, একাধিক দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা। এই সব তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র এবং প্রমাণ যাতে সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করতেই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

   

ফাইল ধ্বংসের বিস্ফোরক অভিযোগ

এরই মাঝে উঠে এসেছে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, নবান্ন-সহ বিভিন্ন সচিবালয় ও ডিরেক্টরেট থেকে অত্যন্ত গোপনে ফাইল সরানো হচ্ছে। সংগঠনের সদস্য সুবীর সাহার অভিযোগ, সচিবালয়ের বিভিন্ন দফতর থেকে গুরুত্বপূর্ণ ফাইল সরিয়ে ফেলা হচ্ছে। ডিজিটাল ফাইল মুছে ফেলার কাজ চলছে। নথিপত্র নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। অভিযোগের আঙুল তোলা হয়েছে একশ্রেণীর রাজ্য সরকারি কর্মচারীর দিকে, যাঁরা এই কাজ করছেন বলে দাবি।

নবান্ন দখলের ডামাডোলের মাঝে নথিপত্র লোপাটের এই অভিযোগ প্রশাসনের অন্দরে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারি সম্পদ রক্ষায় কেন্দ্রীয় বাহিনীর নজরদারি আরও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google