মাদক-সহ গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি! কোচবিহারে শুরু রাজনৈতিক চাপানউতোর

কোচবিহার: নিষিদ্ধ মাদক-সহ গ্রেফতার বিজেপি নেতা! ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাই এলাকায়। ধৃতের নাম সুকুমার বর্মন। তিনি এলাকায় বিজেপির মণ্ডল সভাপতি পদে রয়েছেন। জানা যাচ্ছে বৃহস্পতিবার থেকেই তিনি নিখোঁজ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
bjp-leader-arrested-with-banned-drugs

কোচবিহার: নিষিদ্ধ মাদক-সহ গ্রেফতার বিজেপি নেতা! ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাই এলাকায়। ধৃতের নাম সুকুমার বর্মন। তিনি এলাকায় বিজেপির মণ্ডল সভাপতি পদে রয়েছেন। জানা যাচ্ছে বৃহস্পতিবার থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এরপর শুক্রবার দুপুরে পুলিশের তরফে তাঁকে গ্রেফতার করে। এর জেরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির দাবি তৃণমূল পুলিশের সঙ্গে মিলে মিথ্যা মামলা দিয়ে তাঁকে গ্রেফতার করিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। (BJP leader arrested with banned drugs)

সূত্রের খবর, ধৃত সুকুমার বর্মন মাদক পাচারের কাজে অভিযুক্ত। নিষিদ্ধ মাদক-সমেত তাঁকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে শিবপ্রসাদ মুস্তাফি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে সুকুমার বর্মনের কাছ থেকে ৭৯ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত সুকুমার বর্মনকে এদিন কোচবিহারের এনডিপিএস আদালতে তোলা হয়।

   

পরিবার সূত্রে খবর, গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিলেন অভিযুক্ত সুকুমার বর্মন। এরপর সেদিন সন্ধ্যায় তাঁর স্ত্রী থানায় নিখোঁজের অভিযোগও দায়ের করেন। পুলিশ ওই অভিযোগ তুলে নিতে চাপ দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অপরদিকে এই আবহে পুলিশ জানায় মাদক-সহ গ্রেফতার হয়েছেন ওই বিজেপি নেতা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google