পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু

কেশপুর: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত (BJP candidate Suvendu)। মঙ্গলবার সকালে নিজের নির্বাচনী প্রচারের সূচনা…

কেশপুর: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত (BJP candidate Suvendu)। মঙ্গলবার সকালে নিজের নির্বাচনী প্রচারের সূচনা করেন তিনি গ্রামের একটি কালী মন্দিরে পুজো দিয়ে।

এদিন সকালে স্থানীয় কালী মন্দিরে গিয়ে দেবীর আরাধনা করেন শুভেন্দু সামন্ত। পুজো শেষে মন্দির প্রাঙ্গণেই উপস্থিত সমর্থক ও কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁর প্রচার অভিযান। মন্দিরে পুজো দেওয়ার পর তিনি আশীর্বাদ নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বার্তা দেন।

   

প্রচার শুরুর পর তিনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও দাবি-দাওয়া শোনেন। তিনি জানান, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধান এই বিষয়গুলোকেই তিনি প্রধান ইস্যু হিসেবে তুলে ধরছেন।

এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক স্থানীয় নেতা ও কর্মীরা। তাদের দাবি, কেশপুরে এবারের নির্বাচনে পরিবর্তনের হাওয়া বইছে এবং সাধারণ মানুষ বিজেপির পক্ষেই রায় দেবে।
প্রার্থী শুভেন্দু সামন্ত বলেন, “কেশপুরের শিক্ষা,স্বাস্থ্য, সুশাসন উন্নয়নের জন্য কাজ করব। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করব । আগের মানুষ পরিবর্তন চাইছে। আমরা মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করতে চাই। কেশপুরকে নতুনভাবে গড়ে তুলতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, কেশপুর কেন্দ্র বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। তাই এই কেন্দ্রে সব দলের নজর রয়েছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে রাজনৈতিক।