শুভেন্দুর উপর হামলা, পুলিশের সামনেই পেটাল দুষ্কৃতীরা, চুরমার প্রার্থীর গাড়ি

কুমারগঞ্জ: আসানসোলের পর এবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। প্রথম দফার ভোট চলাকালীন চরম উত্তেজনা ছড়াল জেলাজুড়ে। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের ওপর সরাসরি হামলার অভিযোগ উঠল একদল ...

By Moumita Biswas

Published:

Follow Us
BJP candidate Subhendu alleges attack

কুমারগঞ্জ: আসানসোলের পর এবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। প্রথম দফার ভোট চলাকালীন চরম উত্তেজনা ছড়াল জেলাজুড়ে। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের ওপর সরাসরি হামলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, খোদ পুলিশের সামনেই প্রার্থীকে ঘিরে ধরে মারধর করা হয় এবং তাঁর গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় উত্তেজিত জনতা।

ঘটনার সূত্রপাত

বৃহস্পতিবার সকাল থেকেই কুমারগঞ্জের পরিস্থিতি ছিল থমথমে। বুথ নম্বর ১৩২-এ বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে সকালেই সেখানে পৌঁছান বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। অভিযোগ, সেই সময় বুথের বাইরে জড়ো হওয়া একদল দুষ্কৃতীকে ধাওয়া করে তাড়িয়ে দেন প্রার্থী নিজে। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনার পারদ চড়তে থাকে।

   

পুলিশের সামনেই হামলা BJP candidate Subhendu alleges attack

এর কিছুক্ষণ পরেই যখন শুভেন্দু সরকার এলাকা ছাড়ছিলেন, তখনই একদল দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। বিজেপির অভিযোগ, পুলিশের গাড়ি সেখানে উপস্থিত থাকলেও তার সামনেই প্রার্থীকে মারধর করা হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে শুরু হয় ইট-পাথর বৃষ্টি। গাড়ির কাচ ভাঙার চেষ্টা করা হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে শেষ পর্যন্ত পুলিশ কোনওক্রমে প্রার্থীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এজেন্ট বসাতে বাধা দিচ্ছিল এবং পরে প্রার্থীর ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে। যদিও ঘাসফুল শিবির এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার জেরে কুমারগঞ্জের সংশ্লিষ্ট বুথ চত্বরে উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফার ভোটে প্রার্থীদের ওপর একের পর এক হামলার ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google