টনক নড়ল মমতার! সরকারি জমি জবরদখল রোধে এবার কড়া পদক্ষেপ

খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশ কাজে লাগেনি। দিনের পর দিন সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে। হুঁশ নেই প্রশাসনের। যা নিয়ে নবান্নে লোকসভা ভোট পরবর্তী বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
CM Summons Key Officials for Strategic High-Level Meeting at Nabanna

খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশ কাজে লাগেনি। দিনের পর দিন সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে। হুঁশ নেই
প্রশাসনের। যা নিয়ে নবান্নে লোকসভা ভোট পরবর্তী বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ভর্ৎসনার মুখে পড়েছিলেন রাজ্য সরকারের এক শ্রেণির আমলা ও পুলিশ কর্তারা। জানা গিয়েছে, ওই বৈঠকে এক মন্ত্রীকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। এরপরই সরকারি জমি বেহাত হওয়া রুখতে জোরদার পদক্ষেপ করল নবান্ন।

জানা গিয়েছে, সরকারি জমি জবরদখল রোধে মুখ্যমন্ত্রীর নির্দেশে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে রয়েছেন- কলকাতার নগরপাল বিনীত গোয়েল, অর্থ সচিব মনোজ পন্থ, এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মা এবং আইএএস অফিসার প্রভাত মিশ্র।

   

এই কমিটি মুখ্যমন্ত্রীকে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি রিপোর্ট পেশ করবে। যাতে উল্লেখ থাকবে, কোন এলাকায় কত সরকারি জমি রয়েছে, সেগুলির কী অবস্থা।

চিন্তা বাড়ল মমতার? বাংলায় আরও বাড়ল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা

নবান্ন সূত্রে খবর, জবরদখল হয়ে যাওয়া সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বেশ কয়েক মাস আগেই জেলার প্রশাসনিক বৈঠকগুলিতে, ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওই দফতরে ‘ঘুঘুর বাসা’ রয়েছে বলেও উষ্মা প্রকাশ করেছিলেন। এইসব বেআইনি কাজে সরাসরি বেশ কিছু সরকারি কর্মীও যুক্ত বলে দাবি করেছিলেন মমতা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছে আগেই যে রিপোর্ট জমা পড়েছিল তাতে রয়েছে যে, সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ জমিও বেহাত হয়ে চলেছে। এমনকী বাদ নেই কলকাতাও।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google