ডায়মন্ড হারবারে প্রার্থী দিল BJP, কে জানেন?

অপেক্ষার অবসান, আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি (BJP)। আজ মঙ্গলবার লোকসভা নির্বাচনের জন্য দ্বাদশ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আর সেই তালিকা অনুযায়ী, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bjp

অপেক্ষার অবসান, আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি (BJP)। আজ মঙ্গলবার লোকসভা নির্বাচনের জন্য দ্বাদশ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আর সেই তালিকা অনুযায়ী, ডায়মন্ড হারবারে বিজেপির তরফে প্রার্থী করা হল অভিজিৎ দাসকে। 

বিজেপির এই তালিকা অনুসারে, মহারাষ্ট্রের সাতারা আসন থেকে ছত্রপতি উদয়নরাজে ভোসলে, পাঞ্জাবের খাদুর সাহিব থেকে মনজিৎ সিং মান্না মিলাউইন্দ, হোশিয়ারপুর থেকে অনিতা সোম প্রকাশ, ভাতিন্ডা থেকে আইএএস অফিসার পরমপাল কৌর সিধু, ফিরোজাবাদ থেকে ঠাকুর বিশ্বদীপ সিং, দেওরিয়া থেকে শশাঙ্ক মনি ত্রিপাঠিকে প্রার্থী করা হয়েছে। 

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google