Attack On ED: অধরা ‘তৃণমূল বাঘ’ শাহজাহান, কোপে পড়লেন বসিরহাটের ডিএসপি

সন্দেশখালিতে ইডির উপর হামলার পর ১১ দিন কেটেছে। খোঁজ নেই হামলায় উস্কানিদাতা বলে অভিযুক্ত উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধক্ষ্য শাহজাহান শেখের। বিতর্কিত এই তদন্তের মাঝে সরানো ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সন্দেশখালিতে ইডির উপর হামলার পর ১১ দিন কেটেছে। খোঁজ নেই হামলায় উস্কানিদাতা বলে অভিযুক্ত উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধক্ষ্য শাহজাহান শেখের। বিতর্কিত এই তদন্তের মাঝে সরানো হল বসিরহাটের ডিএসপি (DSP) সানন্দা গোস্বামীকে। বনগাঁ জেলা পুলিশের ডিএসপি দীপেন্দ্র তামাংকেও সরানো হয়েছে। দুজনেই সন্দেশখালি-কাণ্ডে তদন্তের নেতৃত্বে ছিলেন বলে জানা গিয়েছে।

বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামীকে সরানো হল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি পদে। বসিরহাটের নতুন ডিএসপি কৃষ্ণেন্দু ঘোষ দস্তিদার। বনগাঁর ডিএসপি দীপেন্দ্র তামাংকে মালদহের ডিএসপি পদে নিয়ে যাওয়া হল। তবে এই বদলির সঙ্গে সন্দেশখালির তদন্তের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছে রাজ্য। রুটিন বদলি বলে জানানো হয়। এই বদলির তালিকায় আছেন ১১৬ জন অফিসার।

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google