Attack On ED: নিজের মুন্ডু কাটব বলেও ভয়ে লুকিয়ে শাহজাহান

শেখ শাহজাহানকে ঘিরেই সন্দেশখালির নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার, সিআরপিএফ জওয়ানদের তাড়া করে দৌড় করানোর অভিযোগে (Attack On ED) তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শেখ শাহজাহানকে ঘিরেই সন্দেশখালির নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার, সিআরপিএফ জওয়ানদের তাড়া করে দৌড় করানোর অভিযোগে (Attack On ED) তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। এখনও পর্যন্ত যাকে ঘিরে এই ঘটনা, সেই শেখ শাহজাহানের টিকি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এবার বিস্ফোরক দাবি দলেরই পঞ্চায়েত প্রধানের। সন্দেশখালি এলাকাতেই নাকি ঘুরে বেরিয়েছেন তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান।

শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকি মোল্লা। পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিকি মোল্লার বক্তব্য, “শুভেন্দু অধিকারীর জানা উচিত শেখ শাহজাহান পালানোর ছেলে নয়। শাহজাহান তো এলাকাতে ঘুরে বেড়াচ্ছেন। বিন্দাস ঘুরছেন। এলাকাতেই রয়েছে। সবার সঙ্গে যোগাযোগ রেখেছেন। কেন পালাবেন? তিনি তো কোনও অপরাধ করেননি। শাহজাহান তো এলাকাতেই রয়েছেন। তাঁর বিধানসভা এলাকাতেই রয়েছে। তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।”

   

তিনি আরও বলেন, “শাহজাহান একজন সমাজসেবী। তিনি পালানোর ছেলে নয়। কেন আত্মগোপন করে থাকবে সে! অপেক্ষা করুন এক সপ্তাহের মধ্যে শাহজাহান সকলের মুখোমুখি হবে। আইনি সাহায্য নিয়ে সামনে আসবে সন্দেশখালির শাহজাহান! এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। আমাদের সঙ্গে দেখা হচ্ছে।”

প্রসঙ্গত, রাজ্যপাল শেখ শাহজাহানকে গ্রেফতার করার প্রশ্নে রাজ্য পুলিশ প্রশাসনের উপরে চাপ বাড়িয়ে বিবৃতি জারি করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, বেপাত্তা হ‌ওয়ার পর বেড়মজুর পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে ছিলেন শাহজাহান। সেই অভিযোগ উড়িয়ে যদিও পঞ্চায়েত প্রধান নিজেই স্বীকার করে নিয়েছেন, সন্দেশখালিতেই রয়েছেন শেখ শাহজাহান। প্রশ্ন উঠছে, পুলিশ কী নিষ্ক্রিয় সেই এলাকায়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।