Asha Workers Protest: কেন্দ্র ও রাজ্য সরকারকে ‘চাপে’ রাখতে ‘কর্মবিরতি’র ডাক

বাঁকুড়াঃ লোকসভা ভোটের আগে কেন্দ্র ও রাজ্য সরকারকে ‘চাপে’ রাখতে পেশাগত দাবিতে ১ মার্চ, শুক্রবার থেকে ‘কর্মবিরতিতে অংশ নিয়েছেন ‘পশ্চিমবঙ্গ আশা কর্মী (Asha Workers Protest) ইউনিয়নের সদস্যারা। এবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বাঁকুড়াঃ লোকসভা ভোটের আগে কেন্দ্র ও রাজ্য সরকারকে ‘চাপে’ রাখতে পেশাগত দাবিতে ১ মার্চ, শুক্রবার থেকে ‘কর্মবিরতিতে অংশ নিয়েছেন ‘পশ্চিমবঙ্গ আশা কর্মী (Asha Workers Protest) ইউনিয়নের সদস্যারা। এবার নিজেদের দাবির বিষয়টি ‘জনসাধারণের কাছে পৌঁছে দিতে’ ‘কর্মবিরতি’র দ্বিতীয় দিনে শনিবার বাঁকুড়ার খাতড়া (Khatra) শহরে মিছিল করলেন তাঁরা।

‘কর্মবিরতি’ ও মিছিলে অংশ নেওয়া ‘পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফে জানানো হয়েছে, মাসিক ভাতা বৃদ্ধি, পূর্ব প্রতিশ্রুতি মতো এণ্ড্রয়েড মোবাইল সেট দেওয়া, ইন্সেনটিভের বকেয়া টাকা প্রদান, সমস্ত অতিরিক্ত কাজে অতিরিক্ত ভাতা সহ বেশ কিছু দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন । কেন্দ্রীয় ও রাজ্য সরকার দু’পক্ষই তাদের প্রতি উদাসীন। দুই সরকারের বাজেটেও আশা কর্মীদের নিয়ে কোন ঘোষণা নেই। এই অবস্থায় পেশাগত দাবিতে তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। অবিলম্বে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথেও তাঁরা যাবেন বলে হুঁশিয়ারী দেন।

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google