মেয়ে সুকন্যাকে নিয়ে বুথে অনুব্রত! ভোট দিয়ে বেরিয়ে কী বললেন ‘কেষ্ট’?

বোলপুর: প্রথম দফার মেগা নির্বাচনে বৃহস্পতিবার সকালেই সপরিবারে বুথে হাজির হলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এদিন বোলপুরের ভগবতী নিম্নবুনিয়াদি বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। অনুব্রতর ...

By Moumita Biswas

Published:

Follow Us
Anubrata Mondal Casts Vote

বোলপুর: প্রথম দফার মেগা নির্বাচনে বৃহস্পতিবার সকালেই সপরিবারে বুথে হাজির হলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এদিন বোলপুরের ভগবতী নিম্নবুনিয়াদি বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। অনুব্রতর সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। (Anubrata Mondal Casts Vote)

ভোটদান শেষে বুথের বাইরে বেরিয়ে অনুব্রত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংক্ষিপ্ত কিন্তু ইতিবাচক বার্তা দেন। মুখে হাসি নিয়ে তিনি বলেন, ‘ভোট দিলাম। খুব ভালো লাগল। আপনারাও সকলে আসুন এবং সুষ্ঠু ভাবে ভোট দিন।’ উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বীরভূম জেলায় সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ৪১ শতাংশ ছাড়িয়ে গিয়েছে।

   

অন্যদিকে, সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। নানুরের পাপুড়ি গ্রামে নিজের বুথে ভোট দেওয়ার পর তিনি সাফ জানান, জেলাজুড়ে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে এবং মানুষ নিজের ভোট নিজেই দিচ্ছেন।

ভোট দেওয়ার পর এদিন কাজল শেখকে নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরে তদারকি করতে দেখা যায়। ভদ্রপুরের ৫২ ও ৫৩ নম্বর বুথে গিয়ে তিনি দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কাজল বলেন, ‘মুখ্যমন্ত্রীর উন্নয়নের পক্ষে মানুষ সব জায়গায় লম্বা লাইন দিয়ে ভোট দিচ্ছেন।’

প্রথম দফার এই নির্বাচনে বীরভূমের হাইভোল্টেজ কেন্দ্রগুলিতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google