‘দিদি চান না পাহাড় ন্যায় পাক!’ গোর্খা আবেগে শান শাহের

কলকাতা: নির্বাচনের আবহে পাহাড়ের ভোটব্যাঙ্ক নিশ্চিত করতে এবার সরাসরি গোর্খা আবেগে শান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দার্জিলিংয়ের একটি ভার্চুয়াল সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা…

Amit Shah Darjeeling Rally

কলকাতা: নির্বাচনের আবহে পাহাড়ের ভোটব্যাঙ্ক নিশ্চিত করতে এবার সরাসরি গোর্খা আবেগে শান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দার্জিলিংয়ের একটি ভার্চুয়াল সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করার পাশাপাশি, গোর্খা সমস্যার স্থায়ী সাংবিধানিক সমাধানের মেগা প্রতিশ্রুতি দিলেন তিনি। সরকার গড়লে পাহাড়ের সমস্ত পুলিশি মামলা প্রত্যাহারেরও বড় ঘোষণা করেছেন শাহ।

মমতাকে কড়া তোপ শাহের

এদিনের সভায় শাহের মূল নিশানায় ছিল রাজ্য সরকারের পাহাড় নীতি। গোর্খাদের উপর পুলিশি মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যেভাবে দার্জিলিংয়ে গোর্খাদের উপর মিথ্যে পুলিশ কেস করা হয়েছে, তার জবাব ভোটবাক্সে পাবেন দিদি।” পাহাড়ের সমস্যা মেটাতে রাজ্য সরকার আদৌ আগ্রহী নয় বলে অভিযোগ করে শাহ দাবি করেন, গত দেড় বছরে তিনি নিজে দিল্লিতে তিনবার মিটিং ডাকলেও মুখ্যমন্ত্রী বা তাঁর কোনও প্রতিনিধি সেখানে যাননি। এমনকী, রাজ্যে প্রতিনিধি পাঠালেও মমতা তাঁর সঙ্গে দেখা করার সময় দেননি বলে ক্ষোভ উগরে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, “উনি চান না পাহাড়ে থাকা গোর্খা ভাইরা ন্যায় পাক।”

   

গোর্খাদের জন্য মেগা প্রতিশ্রুতি

পাহাড়ের দীর্ঘদিনের দাবি পূরণের জোরালো আশ্বাস দিয়ে শাহ বলেন, “এ বার গোর্খা সমস্যার সমাধান হবেই। গোর্খা ভাইরা ন্যায় পাবে, নিজেদের অধিকারও পাবে।” একইসঙ্গে তাঁর প্রতিশ্রুতি, আগামী ৫ তারিখ রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলেই প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তন ঘটিয়ে গোর্খা সমস্যার স্থায়ী সমাধান করা হবে। শুধু তাই নয়, গোর্খাদের উপর হওয়া সমস্ত ‘মিথ্যে’ পুলিশি কেস তুলে নেওয়ারও আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।