আখতার আলির হদিশ নেই, হানা দিয়ে খালি হাতেই ফিরল সিবিআই

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকে গ্রেফতার করতে তাঁর হাওড়ার ঠিকানায় হানা দিয়েও খালি হাতে ফিরল সিবিআই।…

Akhtar Ali absconding

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকে গ্রেফতার করতে তাঁর হাওড়ার ঠিকানায় হানা দিয়েও খালি হাতে ফিরল সিবিআই। সোমবার সিবিআই-এর একটি দল তাঁর খোঁজে হাওড়ার দুটি ঠিকানায় তল্লাশি চালায়, কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, আখতার আলি বাড়িতে নেই এবং তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জামিন অযোগ্য পরোয়ানা ও সিবিআই-এর তৎপরতা গত শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালত আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। শনিবার তিনি আদালতে হাজির হলেও আইনজীবীর অনুপস্থিতির কারণে আত্মসমর্পণ করতে পারেননি। এরপরই তাঁকে গ্রেফতার করতে সিবিআই তৎপর হয়। সিবিআই সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনেই গ্রেফতারির উদ্দেশ্যে এই তল্লাশি চালানো হয়। সোমবার আত্মসমর্পণ করার কথা থাকলেও, তার আগেই তিনি আত্মগোপন করায় তদন্তকারীরা হতাশ।

   

আর্থিক অনিয়মে জড়িত আখতার Akhtar Ali absconding

আর্থিক দুর্নীতির মামলা ও সিবিআই তদন্ত আরজি কর কাণ্ডের তদন্তের মাঝেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তৎকালীন ডেপুটি সুপার আখতার আলি। মামলাটি সিবিআইয়ের হাতে যাওয়ার পর তদন্তকারীরা দেখতে পান, দুর্নীতি বিরোধী সওয়াল করা আখতার আলি নিজেও আর্থিক অনিয়মে জড়িত। তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে আদালতে। বারবার সমন পাঠানো সত্ত্বেও তিনি হাজিরা দেননি বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জিও খারিজ হয়ে যাওয়ার পর থেকে তিনি পলাতক।