Agnimitra Paul: ‘ভোট গণনার আগেই জেলে যাচ্ছেন মহুয়া,’ ঘোষণা অগ্নিমিত্রার

লোকসভা ভোটের মুখে নতুন করে তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলির ভোটের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। তেমনই মেদিনীপুরকে পাখির চোখ করে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

লোকসভা ভোটের মুখে নতুন করে তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলির ভোটের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। তেমনই মেদিনীপুরকে পাখির চোখ করে আজ সোমবার মেদিনীপুরে হাজির হন অনিমিত্রা।

এরপর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, “৪ জুন যাই হোক না কেন, জিতুন বা হারুন, কিন্তু তার আগে মহুয়া মৈত্রকে তার কৃতকর্মের জন্য জেলে যেতে হবে। তিনি একজন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নিয়েছেন তার সুবিধার জন্য সংসদে প্রশ্ন করেন।”

   

অন্যদিকে সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সম্পর্কে অগ্নিমিত্রা বলেন, “সিএএ আইনে পরিণত হয়েছে এবং ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এটি প্রয়োগ করা হবে। সস্তা প্রচারের জন্য মুখ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি কি নিপীড়নের শিকার মানুষের নাগরিকত্ব চান না?” 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।