কোলে ৪ মাসের সন্তান, শর্তসাপেক্ষে রক্ষাকবচ অদিতিকে! আর্জি খারিজ দেবরাজের

কলকাতা: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় স্বস্তি পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। বুধবার কলকাতা হাই কোর্ট তাঁকে শর্তসাপেক্ষে আগাম জামিন দিলেও, তাঁর…

Aditi Munshi gets anticipatory bail

কলকাতা: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় স্বস্তি পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। বুধবার কলকাতা হাই কোর্ট তাঁকে শর্তসাপেক্ষে আগাম জামিন দিলেও, তাঁর স্বামী তথা বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, দুজনকেই তদন্ত প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। (Aditi Munshi gets anticipatory bail )

কী অভিযোগ রাজনীতিক দম্পতির বিরুদ্ধে?

রাজারহাট-গোপালপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তর করেছেন তাঁরা। নির্বাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ কম দেখানোর পাশাপাশি বিধাননগর এলাকায় তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং জমি দখলের মতো মারাত্মক অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

   

সম্প্রতি আদালতে রাজ্যের তরফে দাবি করা হয়, কালিম্পঙে এই দম্পতির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। ভোটের আগে ওই অ্যাকাউন্ট-সহ আরও কয়েকটি অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলাতেও অভিযুক্ত দেবরাজ।

কী কী শর্তে অদিতিকে জামিন দিল আদালত?

বুধবার মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত পর্যবেক্ষণ করেন যে, অদিতির চার মাসের একটি শিশুসন্তান রয়েছে। মূলত সেই মানবিক দিকটি বিবেচনা করেই তাঁকে আগাম জামিন দেওয়া হচ্ছে। তবে আদালত তাঁর ওপর বেশ কয়েকটি কড়া শর্ত আরোপ করেছে৷ আপাতত তিনি বিদেশে যেতে পারবেন না। নিম্ন আদালতে তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্ত চলাকালীন আপাতত বাগুইআটি থানা এলাকায় ঢুকতে পারবেন না প্রাক্তন বিধায়ক। কোনও সাক্ষীকে কোনোভাবেই প্রভাবিত করা যাবে না।

আদালত স্পষ্ট জানিয়েছে, অদিতিকে আগাম জামিন দেওয়া হলেও দেবরাজ চক্রবর্তী এই সুবিধা পাচ্ছেন না। তবে এই মামলার তদন্তে স্বামী-স্ত্রী দুজনকেই তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।