চোখের চিকিৎসার আর্জি! ডিভিশন বেঞ্চ নয়, সরাসরি সুপ্রিম কোর্টে অভিষেক

কলকাতা: চোখের জটিল চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে এবার দেশের শীর্ষ আদালতের শরণাপন্ন হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণত নিম্ন আদালতের নির্দেশকে…

কলকাতা: চোখের জটিল চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে এবার দেশের শীর্ষ আদালতের শরণাপন্ন হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণত নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে যাওয়ার নিয়ম থাকলেও, সেই পথ মাড়াননি তিনি। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের সিদ্ধান্তের বিরুদ্ধে সোজা সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। আগামী ৩ অগস্ট দেশের সর্বোচ্চ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

শীর্ষ আদালতে জমা দেওয়া আবেদনে অভিষেক দাবি করেছেন, ‘ডিজে’ সংক্রান্ত মামলায় হাইকোর্টের সমস্ত নির্দেশিকা মেনে তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন এবং নিয়মমতো নিজের কণ্ঠস্বরের নমুনাও জমা দিয়েছেন। তা সত্ত্বেও তাঁর বিদেশযাত্রার আবেদনে সিলমোহর দেওয়া হচ্ছে না।

Advertisements

এর আগে গত ২০ জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ তাঁর আর্জি খারিজ করে জানিয়েছিল, রাজ্যর কোনো হাসপাতালে ওই চিকিৎসা সম্ভব কি না, তা আগে দেখা দরকার। এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞদের দিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করে বিষয়টি যাচাইয়ের কথাও বলা হয়েছিল। অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে সওয়াল করা হয় যে, অভিষেক একাধিক মামলার সঙ্গে জড়িত। তাই তাঁকে দেশ ছাড়ার অনুমতি দিলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। শেষ পর্যন্ত সিঙ্গল বেঞ্চ তাঁর আইনি সুরক্ষাকবচ ৬ অক্টোবর পর্যন্ত বাড়ালেও বিদেশ যাওয়ার ছাড়পত্র দেয়নি।

প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবরে এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’। ওই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের হাড় ভেঙে যায় এবং চোখের নিচে গুরুতর আঘাত লাগে। সেই থেকেই তিনি এই শারীরিক সমস্যায় ভুগছেন। অতীতে দুবাই, সিঙ্গাপুর এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও তাঁর একাধিকবার চোখের অস্ত্রোপচার হয়েছিল।

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,