মুখ্যমন্ত্রীর নির্দেশে সক্রিয় পুলিশের বীরভূম-কেশপুর থেকে প্রচুর বোমা উদ্ধার

বীরভূমের বগটুইয়ে গণ হত্যার ঘটনায় সরগরম গোটা রাজ্য। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই জেলায় জেলায় তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার রামপুরহাটের বগটুইয়ে দাঁড়িয়ে পুলিশ কর্তাদের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বীরভূমের বগটুইয়ে গণ হত্যার ঘটনায় সরগরম গোটা রাজ্য। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই জেলায় জেলায় তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার রামপুরহাটের বগটুইয়ে দাঁড়িয়ে পুলিশ কর্তাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, জেলাতে প্রচুর অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে। রয়েছে বোমাও। সব খুঁজে বার করতে হবে। এরপরেই বীরভূমে উদ্ধার হল বোমা।

বীরভূম পুলিশ সূত্রে খবর, প্রায় ২০০ টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে । ঘটনাটি বীরভূমের মাড়গ্রাম থানার ছোট ডাঙাল গ্রামের কাছে। এই ছোট ডাঙাল গ্রামের ক্যানেলের কাছে ছটি ব্যারেলে বোমাগুলি রাখা রয়েছে। সূত্র মারফত খবর পেয়ে, মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ । খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে।

   

শুধু বীরভূমই নয়, শুক্রবার সাত সকালে কেশপুর থানার গুণহারা বড়ডাঙ্গা এলাকা থেকে উদ্ধার হয় একাধিক তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, গুনাহার এলাকার একটি জঙ্গল থেকে একটি বালতির মধ্যে বিপুল বোমা মজুত করে রাখা হয়েছিল। কারা এই কাজ করেছে সেই নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google