বড় ধাক্কা, শেষ দফায় বাংলাকে পিছনে ফেলে এগিয়ে গেল হিমাচল

  ২০২৪ সালের লোকসভা ভোটের (Loksabha Election 2024) শেষ দফায় কিছুটা ধাক্কা খেল বাংলা। ভোটের নিরিখে বাংলাকে পিছনে ফেলে এবারে এগিয়ে গেল হিমাচল প্রদেশ। নির্বাচন কমিশন সূত্রে জানা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

 

২০২৪ সালের লোকসভা ভোটের (Loksabha Election 2024) শেষ দফায় কিছুটা ধাক্কা খেল বাংলা। ভোটের নিরিখে বাংলাকে পিছনে ফেলে এবারে এগিয়ে গেল হিমাচল প্রদেশ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা অবধি দেশজুড়ে ১১.১৩% ভোট পড়েছে।

   

এদিকে রাজ্য ভিত্তিক হিসেবে বেশি ভোট পড়েছে হিমাচল প্রদেশে। সেখানে ভোটের পরিমাণ ১৪.৩৫%। এছাড়া বিহারে ১০.৫৮%, চণ্ডীগড়ে ১১.৬৪%, ঝাড়খণ্ডে ১২.১৫%, ওড়িশায় ৭.৬৯%, পাঞ্জাবে ৯.৬৪%, উত্তরপ্রদেশ ১২.৯৪% এবং পশ্চিমবঙ্গে ১২.৬৩% ভোট পড়েছে।

[01/06, 10:46] স্বেতাঙ্গ: সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে শনিবার সকাল সাতটা থেকে। সপ্তম দফায় ভোট হচ্ছে সাতটি রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে।

লোকসভা নির্বাচনের শেষ দফায় সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোট হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী আসনও। পঞ্জাব ও উত্তরপ্রদেশের ১৩টি করে আসন, পশ্চিমবঙ্গের ৯টি আসন, বিহারের ৮টি আসন, ওড়িশার ৬টি আসন, হিমাচল প্রদেশের ৪টি আসন, ঝাড়খণ্ডের ৩টি এবং চণ্ডীগড়ের ১টি আসনে ভোট হচ্ছে।

এই পর্বে অনেক বড় হেভিওয়েটদের ভাগ্য নির্ধারন হবে। এই দফায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর হামিরপুর আসন থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার আসন থেকে, লালুপ্রসাদের মেয়ে মিসা ভারতী পাটলিপুত্র থেকে এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মান্ডি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।