২৪ ঘন্টায় ফের আবহাওয়া বদল, সপ্তাহের শুরুতেই রোদ ঝলমল আকাশ

জানুয়ারির শেষে এসেও শীতের দাপট অটুট৷ ২০২৩-এর শেষ থেকে নতুন বছরের এখনও পর্যন্ত বেশ ঠান্ডা উপভোগ করেছে উত্তর সহ দক্ষিণবঙ্গ৷ টানা কয়েকদিন ধরে সকালে ঘোর কুয়াশা আর বেলায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Record temperature rise in November, Second Warmest November In India

জানুয়ারির শেষে এসেও শীতের দাপট অটুট৷ ২০২৩-এর শেষ থেকে নতুন বছরের এখনও পর্যন্ত বেশ ঠান্ডা উপভোগ করেছে উত্তর সহ দক্ষিণবঙ্গ৷ টানা কয়েকদিন ধরে সকালে ঘোর কুয়াশা আর বেলায় মেঘলা আবহাওয়ার দেখা মিলেছে৷ তবে এবার তাপমাত্রা কিছুটা বাড়বে৷ জাঁকিয়ে শীত অনুভূত না হলেও আমেজ থাকবে৷ এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে৷

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ৩১ জানুয়ারি অর্থাৎ বুধবার পর্যন্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গের কিছু জেলায়৷ তবে সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ফের আবহাওয়ার বদল হবে৷ কলকাতাসহ দক্ষিণবঙ্গে মনোরম পরিবেশ বজায় থাকবে৷ অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে৷

   

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে ফের নামবে পারদ৷ ইতিমধ্যে বৃহস্পতিবার মরশুমের শীতলতম দিন হিসেবে রেকর্ড হয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রা৷ ঠান্ডার প্রকোপ এখনই কমছে না৷ শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস৷ শিলিগুড়ির তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস৷

দার্জিলিং-এ তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রিতে৷ কালিম্পং-এ তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস৷ শুক্রবার জলপাইগুড়ির আকাশ সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল৷ সর্বোনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস৷ ডুয়ার্সে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস৷ আলিপুরদুয়ারে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google