Weather : দু এক পশলা বৃষ্টিসুখ বঙ্গবাসীর

রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বেশি হবে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হবে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বেশি হবে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হবে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ওড়িশা সংলগ্ন উপকূলে এর প্রভাব পড়বে। আগামী ৪৮ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়।

   

ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে শুক্রবার ২১ জুলাই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ২৪ ঘণ্টার পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আপাতত তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google